শিরোনাম
◈ ছবি চালিয়ে বিদ্যুৎ বিলের টাকাও উঠছে না, চিরতরে বন্ধ হচ্ছে গাজীপুরের ‘উল্কা’ সিনেমা হল ◈ কক্সবাজারের পাহাড়ি সড়কে দুই দফায় ডাকাতি, ১৫-১৬টি যানবাহনের যাত্রীদের মালামাল লুট ◈ ঢাকা-২৩ আসনের উপনির্বাচন: বিএনপির মনোনয়ন পেতে ৬৯ প্রার্থীর সাক্ষাৎকার নিলেন তারেক রহমান ◈ সরকারি চাকরিজীবীদের এ মাসেই বাড়তি বেতন-ভাতা নিয়ে যা জানাল অর্থ মন্ত্রণালয় ◈ পরমাণু ও সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়লে চাপ নিতে প্রস্তুত কি দেশের গ্রিড? বড় চ্যালেঞ্জ স্পিনিং রিজার্ভ ◈ ওমা‌নের মা‌ঠে সুপার ওভারে আফগানিস্তানকে হারালো বাংলাদেশ ◈ শাহজালাল বিমানবন্দরে লাগেজ পেতে সময় লাগছে মাত্র ১৫-২০ মিনিট, জানালেন বিমানমন্ত্রী ◈ হা‌রের ক্ষত না শুকা‌তেই আইসিসির শাস্তি পেলো বাংলাদেশ ক্রিকেট দল ◈ ৮ কোটি ১০ লাখ ডলার চুরির মামলায় ৯৯ বার পেছাল তদন্ত প্রতিবেদন ◈ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, স্বামী-স্ত্রী পরিচয়ের তথ্য নিয়ে যা বলল পরিবার

প্রকাশিত : ২০ আগস্ট, ২০১৯, ১১:২১ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০১৯, ১১:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুলতেজ বাঁধের পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করার পাকিস্তানের অভিযোগ অস্বীকার ভারতের

আসিফুজ্জামান পৃথিল : পাঞ্জাবের সুলতেজ নদীর বাঁধ পাকিস্তানকে না জানিয়ে খুলে দেয়ার অভিযোগ অস্বীকার করেছে ভারত। পাকিস্তানের অভিযোগ, ভারত কাশ্মীর নিয়ে চলমান উত্তেজনায় পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। স্ক্রল।

ইসলামাবাদের অভিযোগ ছিলো পানি ছেড়ে নয়াদিল্লি আসলে ৫ম প্রজন্মের যুদ্ধ পদ্ধতি শুরু করেছে। সুলতেজ সিন্ধু পানি চুক্তির গুরুত্বপূর্ণ একটি অংশ। ভারত জানিয়েছে, চুক্তি অনুযায়ী সুলতেজের বাঁধ খোলার আগে পাকিস্তানকে জানানোর কথা। বিশেষত যখন অতিরিক্ত পানি প্রবাহে অপরপক্ষের ক্ষতি হতে পারে তখন না জানানোর কোনোই কারণ নেই। ভারতের পানি সম্পদ মন্ত্রনালয় এক বিবৃতিতে বলেছে, ‘চলতি বন্য মৌসুমে এখন পর্যন্ত ফ্লাডগেট খুলে দেওয়া বা অতিরিক্ত পানি প্রবাহিত করার কোনো ঘটনা দেখা যায়নি। সোমবার ভারতীয় সময় সন্ধ্যা ৭টায় সুততেজ নদীর পানি বন্যাসীমা পার করে যায়। পাকিস্তানে যা হয়েছে প্রাকৃতিকভাবেই হয়েছে।’

তবে পাাকিস্তানের পাঞ্জাবের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মহাপরিচালক খুররম শাহজাদ ভারতের দাবি প্রত্যাখান করেছেন। তিনি বলেন, ‘তারা আমাদের কূটনৈতিকভাবে কোনঠাসা করতে চাচ্ছে। তারা আমাদের অর্থনৈতিকভাবে ধংস করতে চায়। এই পানি আমাদের অর্থনীতি, কৃষি এবং জনজীবনকে ভীষণভাবে ক্ষতিগ্রস্থ করবে।’ সম্পাদনা : ইকবাল খান

  • সর্বশেষ