শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে বাংলাদেশের রেকর্ড প্রবৃদ্ধি ◈ বন্যায় নিহতদের উৎসর্গ করে বাংলাদেশ-নেপাল ‌টি-‌টো‌য়ে‌ন্টি সিরিজ আগামী মা‌র্চে ◈ দরপত্রের শর্ত শিথিল, সাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি কিনবে সরকার ◈ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত দুই দফায় আমন্ত্রণ জানিয়েছে: জয়সওয়াল ◈ ইরানের হামলায় মার্কিন ঘাঁটির ব্যাপক ক্ষয়ক্ষতি, প্রকাশ্যে এলো ছবি ◈ ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে ◈ স্ত্রীকে গলা কেটে হত্যার পর স্বামী বললেন—‘আমি আজ থেকে মুক্ত’ ◈ সুদানে স্বর্ণের খনি ধসে অন্তত ৮২ জন নিহত ◈ ৫৬০ কিলোমিটার দূরত্ব কমিয়ে যেভাবে বাণিজ্য বদলে দেবে চীনের নতুন জলপথ ◈ একাদশে ভর্তির ফল প্রকাশ, ১৮ সেপ্টেম্বরের মধ্যে নিশ্চায়ন না করলে আবেদন বাতিল

প্রকাশিত : ২০ আগস্ট, ২০১৯, ০৬:১৫ সকাল
আপডেট : ২০ আগস্ট, ২০১৯, ০৬:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাতে দৌড়ে পালিয়ে সকালে লাশ, মৃত্যু নিয়ে রহস্য

আশরাফুল নয়ন, নওগাঁ : মান্দায় উপজেলায় ব্যাটারি চুরির অপবাদ দিয়ে তহির উদ্দিন (৪০) নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে। নিহত তহির উদ্দিন উপজেলার চক-কুসুম্বা গ্রামের লাল মোহাম্মদের ছেলে। সোমবার সকালে নিজ বাড়ির পাশ থেকে রাকিব নার্সারি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্র জানায়, গত দুদিন আগে একই গ্রামের মৃত আকবরের ছেলে সুলতান মাহমুদ রায়হানের ট্রাক্টরের ব্যাটারি কে.কে বিক্স নামক ইটভাটা থেকে চুরি যায়। রোববার রাতে তহির উদ্দিন তার নাতীকে প্রসাদপুর বাজারের ফয়সাল ক্লিনিকে দেখে বাড়ি ফেরার পথে কলিম, আব্দুল মালেক এবং ময়নুলসহ কয়েকজন তাকে থামতে বলা হলে দৌড় দেয় তহির উদ্দিন। এরপর থেকেই তিনি নিখোঁজ।

নিহতের মা জরিনা অভিযোগ করে বলেন, ব্যাটারি হারানো পর কলিম, আব্দুল মালেক এবং ময়নুলসহ কয়েকজন আমার ছেলে তহির উদ্দিনকে প্রাণে মেরে ফেলার হুমকি দিতে থাকে। আমার ছেলেকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। প্রভাবশালীরা এখন আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করছেন।হত্যার বিচারের দাবী করেন তিনি।

ট্রাক্টরের মালিক মৃত আকবরের ছেলে সুলতান মাহমুদ রায়হান বলেন, এর আগেও একটি ব্যাটারি চুরি হয়। রোববার এক দোকানদার তাকে ব্যাটারি মাথায় নিয়ে ঘুরতে দেখেছিলো।কিন্তু কে বা কারা তাকে হত্যা করেছে এ বিষয়ে আমরা কিছুই জানি না।

মান্দা থানার ওসি (তদন্ত) তারেকুর রহমান সরকার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদক সেবনের কারণে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে। সম্পাদনা: সুতীর্থ

  • সর্বশেষ