শিরোনাম
◈ ১০ জনের লিভারপুলকে ৩-০ গো‌লে ম‌্যান‌চেস্টার সিটি ◈ রিকশা ভাড়া থেকে ভিক্ষা সবই হবে ডিজিটাল বাংলা কিউআর পেমেন্টে, মিলবে না ভাংতির ঝামেলা ◈ ১০০ টাকায় বিক্রি জিদানের সাবেক ক্লাব, ষষ্ঠ ডিভিশনে বোর্দো ◈ রাজধানীতে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার, জানা গেল কারণ ◈ সৌদির প্রধান বিমানবন্দর ব্যবহারে মার্কিন নাগরিকদের সতর্ক করল ওয়াশিংটন ◈ দ্বিতীয় প্রান্তিকে নিট বিদেশি বিনিয়োগ বেড়েছে ১২.৭৮% ◈ দিল্লিতে আজ বিরোধীদের বড় বিক্ষোভ, রাজপথে নামছে ‘ইন্ডিয়া’ জোট ◈ স্থানীয় নির্বাচন সামনে রেখে আরও ১০০ প্রার্থীর নাম ঘোষণা করবে এনসিপি ◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০১৯, ১২:৪১ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০১৯, ১২:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হুজুর সেজে আসামি ধরলো পুলিশ!

আমিন মুনশি : ধর্ষণ মামলার আসামি ধরতে এবার হুজুর সেজে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সিলেটের জৈন্তাপুর উপজেলায়। শনিবার বিকেলে গ্রেপ্তার আসামির নাম রেজওয়ান মিয়া (২৫)। তিনি জৈন্তাপুরের দরবস্ত ইউনিয়নের শুকইনপুর গ্রামের আহমদ আলীর ছেলে। উপজেলার ফতেহপুর ইউনিয়নের বালিপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।-জাগো নিউজ

জৈন্তাপুর থানার ওসি শ্যামল বণিক জানান, গত ১৮ জুলাই এক তরুণী রেজওয়ান মিয়ার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। এরপর থেকে রেজওয়ান পলাতক ছিলেন।

তাকে গ্রেপ্তার করতে থানার এসআই আজিজুর রহমান অভিনব কৌশল অবলম্বন করেন। তিনি পাঞ্জাবি-পায়জামা, টুপি, রুমাল পরে হুজুরের বেশ ধারণ করে বালিপাড়া গ্রামে গিয়ে আসামিকে গ্রেপ্তার করেন। ওসি আরো জানান, গ্রেপ্তার রেজওয়ান এর আগেও অন্য একটি ধর্ষণ মামলায় কারাগারে ছিলেন। জামিনে বেরিয়ে তিনি আরেকটি ধর্ষণের ঘটনা ঘটান। আসামিকে আজ রোববার আদালতে নিয়ে রিমান্ড চাওয়া হবে বলেও জানান ওসি শ্যামল বণিক।

  • সর্বশেষ