শিরোনাম
◈ প্রিজন ভ্যান থেকে পিচ্চি রাজার পালানোর সিসিটিভি ফুটেজে যা দেখা গেলো ◈ সৌদি-হুতি সংঘাতে পাকিস্তান-তুরস্কের সেনা, কতটা জড়াবে ইয়েমেন যুদ্ধে আর কতদিন থাকতে পারবে পাকিস্তান? ◈ বিশ্বজুড়ে কোথায় কোথায় মার্কিন বোমারু বিমান মোতায়েন থাকে? যা জানাগেল ◈ তিন বছর পর ফের বৈঠকে বাংলাদেশ-ভারত, দিল্লি যাচ্ছেন ১০ কর্মকর্তা: বাণিজ্য সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ ◈ বাংলাদেশে গাড়ি কারখানা করবে টয়োটা, ২০২৭ সালে শুরু হবে নির্মাণকাজ ◈ কিউ-ক্যাশে সেবা ব্যাহত: ৩০ ব্যাংকের কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০১৯, ০৮:৪৬ সকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০১৯, ০৮:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল

আরিফা রাখি : গতকাল শনিবার সংগঠনটির কেন্দ্রীয় দফতরের দায়িত্বে থাকা রফিকুল ইসলাম গণমাধ্যমে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, ১৯ আগস্ট ভোর ৬টায় দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। বেলা সাড়ে ১১টায় দলের নেতাকর্মীরা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ ও মাজার জিয়ারত করবেন। পুষ্পার্ঘ্য অর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এছাড়া দলের পক্ষ থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পোস্টার প্রকাশ করা হবে। ফেস্টুন ও বিলবোর্ড প্রদর্শন করা হবে। সংগঠনের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদেশে জেলা ও মহানগরীসহ সব ইউনিট এবং উক্ত ইউনিটগুলোর অধীনস্থ সকল ইউনিট কার্যালয়ে ১৯ আগস্ট ভোর ৬টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করার জন্য বলা হয়েছে। নিজ নিজ এলাকায় পোস্টার প্রকাশ, র‌্যালি, ফেস্টুন ও বিলবোর্ড প্রদর্শনসহ স্থানীয় সুবিধা অনুযায়ী আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

সম্পাদনা : তাসকিনা ইয়াসমিন

  • সর্বশেষ