শিরোনাম
◈ তিন মন্ত্রণালয়ের দায়িত্ব সামলে এবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ◈ গঙ্গা চুক্তিসহ নদী ইস্যুতে বাংলাদেশ-ভারত আলোচনা চলছে: রণধীর জয়সওয়াল ◈ মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ ◈ রাষ্ট্রপতি কার্যালয়সহ ৩ সচিব পদে রদবদল ◈ বিশ্বকাপ ফাইনালে মারামারি: ১০ ম্যাচ নিষিদ্ধ পারেদেস, আর ৭ ম্যাচ মোলিনা ◈ নতুন পাঁচজনকে নিয়ে মন্ত্রিসভায় রদবদল, কে কোন দায়িত্ব পাচ্ছেন? ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: রয়টার্সকে প্রেস সচিব ◈ ইতালির তৃতীয় বিভাগ ক্লাব রাভেনা এফসির অংশীদার হলেন রোনালদিনহো ◈ রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ◈ ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের শপথ আজ: বঙ্গভবনে অতিথিদের ভিড়, জোরদার নিরাপত্তা

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০১৯, ০২:৪৬ রাত
আপডেট : ১৮ আগস্ট, ২০১৯, ০২:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সন্তানের আশায় ডিম দত্তক নিল গে পেঙ্গুইন জুটি!

জান্নাতুল ফেরদৌসী: জার্মানির এক পেঙ্গুইন দম্পতি সমলিঙ্গ হওয়ায় ডিম পেড়ে সন্তানের জন্ম দিতে পারছিলো না। সেই অভাব ঢাকতে এতদিন তারা ডিমের মতোই দেখতে গোল পাথরে তা দিত। পেঙ্গুইনদের যন্ত্রণা বুঝে বার্লিন চিড়িয়াখানার এক কর্মী অন্য পেঙ্গুইনের পাড়া ডিম উপহার দিয়েছে এই পুরুষ দম্পতিকে। খবর জানাজানি হতেই সাড়া পড়েছে নেট মহল্লায়। সমলিঙ্গে বিয়ে কি পেঙ্গুইনদের মধ্যেও চলছে? প্রশ্ন অনেকের। তারপরেই চোখ কপালে উঠেছে ডিম দত্তক নেওয়ার খবর জেনে। সূত্র: এনডিটিভি

চিড়িয়াখানার কর্মী নর্বাট জাহমেল জানিয়েছেন, অনেক মেয়ে পেঙ্গুইনই ডিম পেড়ে তাতে ঠিকমতো তা দেয় না। উল্টো নষ্ট করে ফেলে। তার থেকে এই ভালো হলো। এবার মনের সুখে তা দিয়ে সন্তান বড় করবে পেঙ্গুইন দম্পতি স্কিপার আর পিং।

নর্বাট জানেন না পুরুষ দম্পতিরা সঠিকভাবে বাচ্চার জন্ম দিতে পারবে কিনা। তবে ব্যাপারটা সত্যি হলে ২০ বছর বাদে চিড়িয়াখানায় আবার পেঙ্গুইন জন্ম নেবে। তবে সমকামী পুরুষ পেঙ্গুইন দম্পতির কথা শুনে যাঁদের ভিরমি খাওয়ার জোগাড়, তাঁরা হয় জানেন না, মানুষের মতোই নাকি হোমোসেক্সুয়ালিটি নতুন বিষয় নয় পেঙ্গুইন মহলে। চিড়িয়াখানায় বা এদের আস্তানায় প্রায়ই দেখা মেলে সমলিঙ্গের পেঙ্গুইন দম্পতির। গে প্রাইড উইকে লন্ডন চিড়িয়াখানা পেঙ্গুইন বিচে ব্যানার ঝুলিয়েছিল, সেখানে কিন্তু গে পেঙ্গুইনও আছে!

  • সর্বশেষ
  • জনপ্রিয়