শিরোনাম
◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০১৯, ০৯:০৮ সকাল
আপডেট : ১৬ আগস্ট, ২০১৯, ০৯:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আপোষে অভ্যস্ত হয়ে গেলে মানুষ নিজের অস্তিত্ব ভুলে যায়

ফাহমিদা নবী, ফেসবুক থেকে : যাকে মনে করো না, তাকে মনে করো। মনে রাখার মতো যে নয় , তাকেও মনে করো। একেকটা মনে করা একেক রকম অভিজ্ঞতা দিয়েছে তোমাকে, কতো রকম জীবনের বাস্তবতা! সবটাই শিখিয়েছে তোমার পথচলায়। কেন মনে করা? মনে করাটা জীবনের একটি বিশাল ব্ল্যাকবোর্ড। লিখেছো আর ডাস্টার দিয়ে মুছেছো। তাই মনে করো।

মনে করেই তো কিছু জানতে পেরেছো, কষ্টকে জয় করেছো, সুখকে চিনতে শিখেছো, কেউ ক্ষতি করেছে বন্ধু হয়ে, কেউবা উপকার করেছে অচেনা হয়েও, মনে করো। দু:খ নিয়ে পুরো জীবন চলা যায়না জানতে পেরেছো, সংগ্রামের মানে বুঝেছো। ঠেকে দেখেছো পুরো দেয়াল কি করে ভাঙতে হয়! ভয় পেয়ে সাহসী হয়েছো। মানুষ খুব কষ্টের সঙ্গী হতে চায় না, পারেও না। মানুষ সব কিছুর সমাধান খোঁজে। সমাধান ছাড়া চুপ করে বসে থাকতে পারেনা। চোখ আর মন একই বিষয়ের ছায়া দেখতে পায়। সে ছায়ায় বদলে নেয় আয়না, টের পায় না। বহুদিন ধরে আপোষে মানুষ অভ্যস্ত হয়ে গেলে নিজের অস্তিত্ব ভুলে যায়, আর অবুঝের মতো দৌড়ে বেড়ায় । কিন্তু প্রত্যেক মানুষের নিজস্ব সত্ত্বা আছে। যা কোন না কোন ভাবে বেরিয়ে আসেই একদিন। তাই স্মৃতির সব মনে করো যদি মনে পড়ে ।

নিজেকে আরেকবার সুযোগ দাও নিজের মতো করে আনন্দ নেবার। আনন্দকে মনে করো ...... কারণ সবারই একটা আনন্দের মন আছে , ছিলো, থাকবেই।

এক সময় সব ভুলে মানুষ শুধু আনন্দটুকুই মনে করে। তাই মনে করো যাকে মনে করো না। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ