শিরোনাম
◈ ইরানের পদক্ষেপে উদ্বেগ, হরমুজে নিরাপদ চলাচলে ২২ দেশের অঙ্গীকার ◈ জামালপুরে ভাসমান ড্রাম ব্রিজ ভেঙে নদীতে পড়ল শতাধিক মানুষ, চার শিশুর মৃত্যু ◈ রাজধানীসহ ১৫ জেলায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, ১৫ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ বাংলাদেশ খুলেছে দরজা, ভারত কবে দেবে পূর্ণ ভিসা সেবা? ◈ ডলার বাড়ায় চাপে স্বর্ণ, দামে বড় দরপতন ◈ রোনালদোকে ছাড়াই দল ঘোষণা করল পর্তুগাল ◈ আপনি সবার চেয়ে বড় অনুপ্রবেশকারী, ঈদের মঞ্চে মোদিকে কেন এ কথা বললেন মমতা ◈ ইরা‌নের স‌ঙ্গে সংঘাতের মাঝেই ইসরায়েলকে কড়া শাস্তি দিলো ফিফা, মোটা অঙ্কের জরিমানা ◈ রাষ্ট্রপতির ঈদের শুভেচ্ছা, দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান ◈ ৭১ এবং ২৪-এ যারা শহীদ হয়েছে শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করছি: তারেক রহমান

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০১৯, ০১:২৬ রাত
আপডেট : ১৫ আগস্ট, ২০১৯, ০১:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিনে ৩বার সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন এমন ‘কিশোরী’রা বেশি মানসিক সমস্যায় ভোগে

রাশিদ রিয়াজ : সামাজিক যোগাযোগ মাধ্যম অন্তত ৩ বার ব্যবহার করেন এমন কিশোরীদের ঘুম কম হয়, বিষণœতায় ভোগে, শরীর চর্চা থেকে দূরে থাকে এবং সাইবার হুমকিতে আক্রান্ত হয়। এসব কারণেই সে প্রচ- মানসিক অশান্তিতে ভোগে। গবেষকরা বলছেন, ১৩ থেকে ১৬ বছর বয়সে যারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন তারা আদতে এধরনের মাধ্যমের দ্বারা আক্রান্ত হয়ে পড়ে। উল্টো এসব কিশোরী জীবনে স্বস্তি হারাতে থাকে। অন্তত ৬০ শতাংশ কিশোরী এসব বিষয় স্বীকার করেছে। তবে কিশোরদের ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যম এধরনের সমস্যা তৈরি করে না এবং এর কোনো সুনির্দিষ্ট কারণ জানা সম্ভব হয়নি। ডেইলি মেইল

ব্রিটেনের ১৩ হাজার কিশোরীর সাক্ষাতকার নেয়া হয় এ গবেষণার জন্যে। ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত তারা তথ্য সংগ্রহ করে। এজন্যে ১ হাজারের বেশি স্কুলে যান তথ্য সংগ্রহকারীরা। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন এমন কিশোরীদের দুশ্চিন্তা যারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে না তাদের চেয়ে ২৮ শতাংশ বেশি। তবে কিশোররাও ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম ব্যবহার করতে যেয়ে আক্রান্ত হয়। তবে কিশোরীদের মত অতটা নয়। গবেষকরা নিশ্চিত যে সামাজিক যোগাযোগ মাধ্যম কিশোরীদের জন্যে মানসিক অশান্তির অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। গবেষক দলের প্রধান প্রফেসর রাসেল ভাইনার বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম কোনো ক্ষতির কারণ নয় বরং তা ব্যবহারের ধরন এধরনের ক্ষতির কারণ সৃষ্টি করে। গবেষকরা এও বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ঘনঘন ব্যবহার করার পাশাপাশি তার ধরন অনেক সময় এমন এক প্রক্রিয়ায় মানুষকে ধাবিত করে যা তার মানসিক স্বাস্থ্যের ওপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

গবেষণা দেখা গেছে ২০১৩ সালে ৪৩ শতাংশ কিশোর ও ৫১ শতাংশ কিরোরী দিনে একাধিকবার সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে। যা বর্তমানে বৃদ্ধি পেয়ে যথাক্রমে ৬৯ ও ৭৫ শতাংশে দাঁড়িয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়