শিরোনাম
◈ মির্জা ফখরুলই কি বঙ্গভবনের নতুন বাসিন্দা হচ্ছেন? ◈ এক্সিমের পর সোশ্যাল ইসলামী বুঝে পেল সম্মিলিত ইসলামী ব্যাংক ◈ প্রধানমন্ত্রীকে চিঠি লিখে স্বপ্নপূরণ অনুশ্রীর ◈ মার্কিন বাজারে চীন-ভারতের চেয়ে কম ক্ষতির মুখে বাংলাদেশ ◈ ঢাকায় পাকিস্তান হাই কমিশনারের বাসভবনে আগুন ◈ রাষ্ট্রপতি পদে লড়তে কী কী যোগ্যতা প্রয়োজন? জানুন সংবিধানের শর্তগুলো ◈ কর্মীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা, বহিষ্কার জামায়াতের আরেক নেতা ◈ বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন ◈ চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সম্পর্কে বাণিজ্য, বিনিয়োগ ও দক্ষতা উন্নয়নে জোর

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০১৯, ০৬:৪০ সকাল
আপডেট : ১৪ আগস্ট, ২০১৯, ০৬:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিতর্কিত ধর্ম প্রচারক জাকির নায়েকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি মালয়েশীয় মন্ত্রীর

ইকবাল খান : মালয়েশিয়ায় বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টিকারী বক্তব্য দেয়া জন্যে বিতর্কিত ধর্ম প্রচারক জাকির নায়েকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার তাগিদ জানিয়েছেন দেশটির মানব সম্পদমন্ত্রী এম কুলসেগরন। সূত্র : ইয়ন।

এক বিবৃতিতে মালয়েশীয় মন্ত্রী বলেন, ‘জাকির নায়েক একজন বহিরাগত ও পলাতক ব্যক্তি, তাই দেশের প্রতি মালয়েশীয়দের আনুগত্য সম্পর্কে প্রশ্ন করার কোন অধিকার তার নেই। কেননা আমাদের দেশের ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে তার খুব সামান্যই জ্ঞান আছে।’

জাকির নায়েকের মন্তব্য একজন স্থায়ী নাগরিকের মর্যাদা প্রাপ্ত ব্যক্তির মত নয় জানিয়ে মানব সম্পদমন্ত্রী এম কুলসেগরন বলেন, আগামী মন্ত্রিসভা বৈঠকে এ বিষয়টি তিনি উত্থাপন করবেন।

সম্প্রতি জাকির নায়েক অভিযোগ করেন, মালয়েশিয়ার হিন্দুরা প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি বেশি অনুগত। এতে দেশটিতে তীব্র বিতর্ক সৃষ্টি হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়