শিরোনাম
◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন ◈ ইউপি নির্বাচনে ইসির নতুন বিধান, জামানত বাড়ল পাঁচ গুণ ◈ বিদ্যুতায়নে বছরে কোটি কোটি ডলারের জ্বালানি আমদানি ব্যয় কমানোর সুযোগ বাংলাদেশের : আইইএর প্রতিবেদন ◈ ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ ◈ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ ◈ ঢাকার আশপাশের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ◈ জ্বালানি তেলের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা ◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০১৯, ০৪:৪৩ সকাল
আপডেট : ১৪ আগস্ট, ২০১৯, ০৪:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘নিয়মের’ অফিস খুললেও উপস্থিতি কম

সাজিয়া আক্তার : ঈদুল আজহার ছুটি শেষ। বুধবার প্রথম কর্মদিবস শুরু হয়েছে। সচিবালয় থেকে শুরু করে অফিস, আদালত ও ব্যাংকের কার্যক্রম শুরু হয়েছে। তবে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ছিল খুবই কম। কোরবানির ঈদে নিয়ম অনুযায়ী ছুটি তিন দিন (১১ থেকে ১৩ আগস্ট)। কিন্তু সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে যারা একদিনের ছুটি ম্যানেজ করতে পেরেছেন তারা ছুটি ভোগ করতে পারছেন টানা ৯ দিন। দেশ রূপান্তর

ক্যালেন্ডার অনুযায়ী ঈদের আগে শুক্রবার (৯ আগস্ট), শনিবার (১০ আগস্ট) এবং ঈদের পরে শুক্রবার (১৬ আগস্ট) ও শনিবার (১৭ আগস্ট) এই চার দিন সাপ্তাহিক ছুটি।

রোববার (১১ আগস্ট) থেকে মঙ্গলবার (১৩ আগস্ট) তিন দিন ঈদুল আজহার ছুটি। বুধবার (১৪ আগস্ট) সরকারি অফিস, আদালত, ব্যাংক, বিমা খোলা থাকবে। পরের দিন বৃহস্পতিবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবসে একদিনের সরকারি ছুটি রয়েছে। এর পরদিন সাপ্তাহিক ছুটি দুই দিন।

সচিবালয়ে গিয়ে দেখা গেছে, নির্ধারিত সময় সকাল ৯টায় সচিবালয়ে উপস্থিতি হার ছিল ২০ শতাংশ।

কর্মকর্তারা জানিয়েছেন, অনেকেই এক দিনের ছুটি ম্যানেজ করে বাড়ি চলে গেছে। তারা হয়তো আগামী সপ্তাহে অফিস করবেন।

  • সর্বশেষ