শিরোনাম
◈ তিন বছর পর ফের বৈঠকে বাংলাদেশ-ভারত, দিল্লি যাচ্ছেন ১০ কর্মকর্তা: বাণিজ্য সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ ◈ বাংলাদেশে গাড়ি কারখানা করবে টয়োটা, ২০২৭ সালে শুরু হবে নির্মাণকাজ ◈ কিউ-ক্যাশে সেবা ব্যাহত: ৩০ ব্যাংকের কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ

প্রকাশিত : ১২ আগস্ট, ২০১৯, ০১:০২ রাত
আপডেট : ১২ আগস্ট, ২০১৯, ০১:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আনন্দের ঈদকে ভোগান্তি বানানোর অধিকার কারো নেই

প্রভাষ আমিন, ফেসবুক থেকে : সবকিছু ধীরে ধীরে উন্নতি হয়। আমাদের দেশে উল্টো। আমাদের উন্নতিটা বানরের তৈলাক্ত বাশেঁ চড়ার মত। এক হাত উঠলে দুই হাত নেমে যায়। গত কয়েকবছর রাস্তাঘাটের অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল। মানুষ আনন্দের সাথে বাড়ি ফিরছিল। কিন্তু এবার আবার যেই সেই। ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক যেন নরকযাত্রা। ঘণ্টার পর ঘণ্টা পথেই কেটে যাচ্ছে। ওবায়দুল কাদের যাত্রীদের কাছে দুঃখপ্রকাশ করেছেন।

কিন্তু টানা তৃতীয়বার ক্ষমতায় থাকা কোনো সরকারের মন্ত্রীর দুঃখ নেয়ার মত ধৈর্য সবার আছে তো? তবে অবস্থা রেলযাত্রায়। রেলওয়ের সব অর্জন যেনস বিসর্জন দিতে এসেছেন নুরুল ইসলাম সুজন। ট্রেনের টিকেট কাটতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা। এখন বাড়ি যেতে এসেও অপেক্ষার সেই দীর্ঘ প্রহর। রেলওয়ের দয়ার শরীর। ঈদের আগের দিন বলছেন, টিকেটের টাকা ফেরত দিয়ে দেবেন।

ফাজলামোর একটা সীমা থাকা দরকার। এখন ট্রেনের টিকেটের টাকা ফেরত দিলে মানুষ বাড়ি যাবে কিভাবে? রেলওয়ের ভোগান্তির জন্য যাত্রীরা চাইলে মামলা করতে পারেন। আনন্দের ঈদকে ভোগান্তির ঈদ বানিয়ে ফেলার অধিকার কারো নেই।

  • সর্বশেষ