শিরোনাম
◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ

প্রকাশিত : ১১ আগস্ট, ২০১৯, ০৩:০৭ রাত
আপডেট : ১১ আগস্ট, ২০১৯, ০৩:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাবা হচ্ছেন রুবেল হোসেন, নিজেই জানালেন ভক্তদের

আক্তারুজ্জামান : বাংলাদেশের ক্রিকেটারদের মাঠের সময়টা ভালো যাচ্ছে না। বিশ্বকাপ ব্যর্থতার পর শ্রীলঙ্কা সফরের ধবলধোলাইটা এখনো তাজা ক্ষত। এরই মধ্যে ভক্তদের সঙ্গে সুখবর শেয়ার করলেন পেসার রুবেল হোসেন। জানিয়ে দিলেন বাবা হতে চলেছেন তিনি।

তিন বছর আগে অনেকটা নীরবেই নিজ গ্রামের মেয়ে ইসরাত জাহান দোলার সঙ্গে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছিলেন রুবেল হোসেন। প্রায় বছর দেড়েক পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে স্ত্রী দোলার ছবিসহ জানিয়েছিলেন বিয়ের খবর। তবে নিজের প্রথম সন্তান হওয়ার খবর জানানোর জন্য কোনো ভুল করেননি রুবেল।

ফেসবুকে নিজের অফিসিয়াল পেজের মাধ্যমে নিজের বাবা হওয়ার খবর ভক্তদের দিয়েছেন রুবেল। একই সঙ্গে দোয়া চেয়েছেন তার স্ত্রী ও অনাগত সন্তানের জন্য। আনন্দের সঙ্গে নিজের বাবা হওয়ার খবর জানিয়ে রুবেল লিখেন, ‘আলহামদুলিল্লাহ্। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আল্লাহর অশেষ রহমতে আমি সন্তানের বাবা হতে যাচ্ছি এবং আমার স্ত্রী মা হতে চলেছে।’ সকলের কাছে দোয়া চেয়ে লেখেন, ‘সবাই আমার স্ত্রী জন্য ও অনাগত সন্তানের জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ্ সুস্থভাবে যেন সে পৃথিবীর আলো দেখতে পারে। সকলের কাছে আমি দোয়া প্রার্থনা করছি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়