শিরোনাম
◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি ◈ গঙ্গা চুক্তি নবায়ন ও তিস্তা প্রকল্পে অগ্রগতি: সংসদে পররাষ্ট্রমন্ত্রীর কৌশলগত বার্তা ◈ কার্য উপদেষ্টা কমিটির বৈঠক: ১০ সেপ্টেম্বর শেষ হবে সংসদের তৃতীয় অধিবেশন ◈ নিম্নমানের কাজ রুখতে ৩০ প্রকল্পে সমস্যা চিহ্নিত, ব্যবস্থা নেওয়ার নির্দেশ ◈ শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদার হলে বাড়বে কর্মসংস্থান ও দক্ষ মানবসম্পদ: মাহ্দী আমিন ◈ ট্রেজারি বেঞ্চে আসনবিন্যাসে পরিবর্তন: ফখরুলের স্থানে সালাহউদ্দিন ◈ যুবলীগের পরশ ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ◈ সংসদে চরম হট্টগোল, ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার (ভিডিও) ◈ নেপালে নতুন বিপর্যয়ের আশঙ্কা, ৭২ ঘণ্টার মধ্যে ভেঙে পড়তে পারে হ্রদের বাঁধ

প্রকাশিত : ১০ আগস্ট, ২০১৯, ১০:০৯ দুপুর
আপডেট : ১০ আগস্ট, ২০১৯, ১০:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে বিপুল পরিমাণ পটকা ও চকলেট বোমসহ একজন আটক

সুজন কৈরী : রাজধানীর চকবাজার এলাকা থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ পটকা ও চকলেট বোমাসহ মো. সজিব হোসেন (২৭) নামের একজনকে আটক করেছে র‌্যাব-২।

শনিবার ব্যাটালিয়নটি জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের একটি দল চকবাজার এলাকায় নিষিদ্ধ পটকা ও চকলেট বোমাসহ সজিবকে আটক করা হয়। এ ঘটনায় পটকা ও বোমার গোডাউন এবং পুজির যোগানদাতা মো. জয়নাল আবেদীন (৫০) পলাতক রয়েছে। সজিবের কাছ থেকে ৬ হাজার ৬২৪ পিস গোল আকৃতির ছোট চকলেট বোম, ৬২০ পিস মাঝারি চকলেট বোম, ৪০ পিস বড় চকলেট বোম, চকলেট আকৃতির চকলেট বোম ১৫০ পিস, ৪৪ হাজার ৮শ’ পিস মরিচ বোম, ২৫০ টি কালার কালেকশন সিল, ৬টি সিল, ২টি ১২ এবং ১৫- শটস ফায়ার উদ্ধারের পর জব্দ করা হয়েছে।

আটক সজিব জিজ্ঞাসাবাদে জানান, দীর্ঘদিন ধরে তিনি ও তার মালিক জয়নাল আবেদীন পরস্পর যোগসাযোশে অবৈধ নিষিদ্ধ পটকা ও চকলেট বোমা সামগ্রীর ব্যবসা করছেন। সম্পাদনা : মিঠুন, সুতীর্থ

  • সর্বশেষ