শিরোনাম
◈ দেশের ডেটা দেশে রাখার পথে বাংলাদেশ, বাড়ছে সার্বভৌম নিয়ন্ত্রণ ◈ নারী এশিয়া কা‌পে আজ রা‌তে শ্রীলঙ্কার মু‌খোমু‌খি বাংলা‌দেশ ◈ রিসোর্ট ভাড়া করে কক্সবাজারে ১ হাজার ৯৩৮টি আইফোন নিয়ে কী করছিলেন চীনা ও তাইওয়ানের নাগরিকেরা? ◈ ম্যানচেস্টার সিটির ক‌ষ্টের জয় ◈ সব ধর‌নের সাম‌রিক সরঞ্জাম ও  প্রযুক্তিতে সজ্জিত শত্রুদের রুখে দিয়েছে ইরান: সেনাবাহিনীর চিফ অব স্টাফ ◈ ২ গোল হজম ক‌রে ৩ গোল দি‌য়ে ‌জিত‌লো ইন্টার মিলান ◈ চল‌তি বছ‌র রূপপুর থেকে বিদ্যুৎ পাওয়ার সম্ভাবনা কম ◈ আ‌র্থিক আয় বাড়া‌তে আমিরাতভিত্তিক স্পনসরশিপ চুক্তির পথে বার্সেলোনা ◈ ইংল‌্যা‌ন্ডে টেস্ট সি‌রি‌জের মাঝে ৭ ক্রিকেটার‌কে দেশে ফেরানোর ব্যাখ্যা দিলেন পাকিস্তান বোর্ডের কর্তা ◈ বিদ্যুৎ বিল নিয়ে সিফাতের অভিযোগ, তদন্তে উঠে এলো নতুন তথ্য

প্রকাশিত : ১১ আগস্ট, ২০১৯, ০৩:১২ রাত
আপডেট : ১১ আগস্ট, ২০১৯, ০৩:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তানজানিয়ায় জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ৬০, আহত ৬৫

নিউজ ডেস্ক : তানজানিয়ায় একটি জ্বালানি ট্যাংকার বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৬০ জন নিহত এবং এ ঘটনায় আহত হয়েছেন ৬৫জন। স্থানীয় পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে, ট্যাংকারে আগুন জ্বলছে এবং লোকজন দগ্ধ হয়ে রাস্তায় পড়ে আছে।

একটি সূত্র জানিয়েছে, ওই ট্যাংকার থেকে লোকজন জ্বালানী নেয়ার চেষ্টা করছিল। সে সময়ই জ্বালানীসহ ট্যাংকারটি উল্টে যায় এবং এতে বিস্ফোরণ ঘটে।

মরোগোরো এলাকায় ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এটি বন্দর নগরী দার এস সালাম থেকে ২শ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। মরোগোরো শহর কার্গো এবং জ্বালানী সরবরাহের একটি অন্যতম রুট হিসেবে ব্যবহৃত হয়।

এটি দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত। ওই বিস্ফোরণের ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

  • সর্বশেষ