শিরোনাম
◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল ◈ আগামী অক্টোবর মাসে আসছে টানা ৭ দিনের ছুটি, কারা পাবেন এই সুযোগ! ◈ ৫ বছরেও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস, নতুন ২ কূপ খননে ৩১৫ কোটি টাকার উদ্যোগ ◈ নারী হ‌কি‌তে কাজাখস্তানের সঙ্গে ৩-৩ ড্র, এশিয়ান গেমসে প্রথম পয়েন্ট বাংলাদেশের ◈ প্রধানমন্ত্রীর প্রতি গুতেরেসের অভিনন্দন, বিশ্বশান্তি ও জনকল্যাণে বাংলাদেশের রূপরেখা উপস্থাপন ◈ জাতিসংঘে ভাষণে ‌ডোনাল্ড ট্রাম্প ১০টি মিথ্যা ব‌লে‌ছেন: দ্য গার্ডিয়ান ◈ ইরান-যুদ্ধের সময় আ‌মে‌রিকার যুদ্ধ জাহাজ আব্রাহাম লিংক‌নের ৮ নাবিক আত্মহত্যার চেষ্টা করেছে: মার্কিন নৌবাহিনী ◈ জাতিসংঘে একই পরিবারের তিন সদস্যের ভাষণ, বিরল ইতিহাস গড়লেন তারেক রহমান ◈ শেষ মুহূর্তে গ্যাকপোর গোলে জার্মানিকে রুখে দি‌লো নেদারল্যান্ডস

প্রকাশিত : ১০ আগস্ট, ২০১৯, ০৬:০৪ সকাল
আপডেট : ১০ আগস্ট, ২০১৯, ০৬:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথমবার মক্কা থেকে মদীনায় হাইস্পিড ট্রেনে চড়বেন হাজীরা

মারুফুল আলম : প্রথমবারের মতো এ বছর দ্রুতগামী ইলেকট্রিক্যাল ট্রেন ব্যবহার করবেন হাজীরা। আরব নিউজের খবরে বলা হয়েছে, মক্কা থেকে মদীনায় যেতে যেখানে ১০ ঘণ্টা সময় লাগতো, সেখানে এই ট্রেনে সময় লাগবে মাত্র দুই ঘণ্টা। এছাড়া হাজীদের সেবায় এবার রোবট প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। সিএনএন, আল-আরাবিয়াহ

রেলওয়ে ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, হারামিয়াহ হাই স্পিড রেলে (এইচএইচআর) চড়ে ৩টি গুরুত্বপূর্ণ স্টেশন জেদ্দা, আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর ও শাহ আব্দুল্লাহ ইকোনমিক সিটি হয়ে মদীনায় যাওয়ার প্রয়োজন হয় হাজারো হাজীর।

ওই লাইনে চলাচলকারী প্রত্যেকটি ইলেকট্রিক ট্রেন ঘণ্টায় প্রায় ৩০০ কিলোমিটার বা ১৮৬ মাইল বেগে চলবে এবং প্রতিদিন গড়ে ৬০ হাজার যাত্রী পরিবহন করতে পারবে।

ব্যবসা এবং অর্থনীতি দুই শ্রেণিমানে বিভক্ত প্রতিটি ট্রেনের রয়েছে ১৩বগি। সিট ক্যাপাসিটি ৪১৭। এবার ৩৫টি ট্রেন যাত্রীসেবা দেবে।

মক্কা, মদিনা ও জেদ্দা সংযোগকারী এ ব্যবস্থায় মোট খরচ হয়েছে ৬০০ কোটি ডলার। ট্রেনটি চালু হয় ২০১৮ সালের অক্টোবরে। এটি মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ যোগাযোগ প্রকল্প। বছরে এ পথে প্রায় ৬ কোটি লোক যাতায়াত করতে পারবে।

সম্পাদনা : রাশিদ রিয়াজ

  • সর্বশেষ