শিরোনাম
◈ স্থানীয় সরকার নির্বাচন: বিদ্রোহী ঠেকাতে কঠোর বিএনপি, প্রার্থী বাছাইয়ে জনপ্রিয়তা-সততায় নজর ◈ ইরান যুদ্ধে ছয় মাসে বদলে গেছে যে ৬ সমীকরণ ◈ পশ্চিমবঙ্গে শিগগিরই ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস: মমতা ◈ নেপালের আকস্মিক বন্যা: বাংলাদেশে কতটা ঝুঁকি, জানালেন বিশেষজ্ঞরা ◈ শনিবার সকাল ৮টা থেকে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না গাজীপুরের যেসব এলাকায় ◈ হরমুজ প্রণালীতে আটকা পড়েছে ৪০০ জাহাজ-ছয় হাজার নাবিক ◈ মক্কা চুক্তিসহ বাংলাদেশের সব ঘটনার ওপর নিবিড়ভাবে নজর রাখছে ভারত ◈ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে হলে যে শর্ত মানতে হবে, জানালেন সোহেল তাজ ◈ ইমরান খা‌নের দুই ছে‌লের বিস্ফোরক মন্তব‌্য, বাবাকে স্পষ্ট হত্যা করার চেষ্টা চল‌ছে ◈ অবশেষে স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০১৯, ০৮:৫০ সকাল
আপডেট : ০৮ আগস্ট, ২০১৯, ০৮:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নৌ পথে যাত্রীদের নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে বিশেষ ব্যবস্থা নৌ পুলিশের

সুজন কৈরী : পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে নৌ পথে ঘরমুখো যাত্রীদের নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে নৌ পুলিশ। বৃহম্পতিবার সকাল থেকে নৌ পুলিশের সদস্যরা সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়েছে।

নৌ পুলিশের ডিআইজি মো. আতিকুল ইসলামের নির্দেশে বাহিনীর সদস্যরা ডেঙ্গু প্রতিরোধে এবং মশা মুক্ত পরিবেশ গড়তে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং এডিস মশা নিধন ও বংশ বিস্তার রোধের জন্য ফগার মেশিন দিয়ে টার্মিনালসহ লঞ্চের ভেতর ও আশপাশের এলাকায় স্প্রে করেন। এছাড়া ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেনতা বৃদ্ধির লক্ষ্যে ধারাবাহিক ভাবে কার্যক্রম পরিচালনা করছে নৌ পুলিশের সদস্যরা।

নৌ পুলিশ জানায়, লঞ্চে অতিরিক্ত যাত্রী পরিবহন না করা, হকার উচ্ছেদ, মাঝ পথে নৌকা দিয়ে যাত্রীরা যেন জলযানে উঠতে না পারে, মলম পার্টি/অজ্ঞান পার্টি যেন তাদের অপকর্ম চালাতে না পারে, সে ব্যাপারে কঠোর অভিযান চালানোসহ আসন্ন ঈদে নৌ পথের যাত্রীদের নিরাপদ পারাপার নিশ্চিত করতে নৌ পুলিশের বিশেষ প্রচারাভিযান ও কার্যক্রম অব্যাহত রয়েছে। সম্পাদনা : মুসবা /মহসীন

  • সর্বশেষ