শিরোনাম
◈ সর্বোচ্চ ৭ টাকা ১১ পয়সায় সৌরবিদ্যুৎ কিনবে বিতরণ সংস্থা ◈ ২৯ দিনে রেমিট্যান্স এলো ৩২ হাজার ৪৮৪ কোটি টাকা ◈ অস্ট্রেলিয়া সিরিজের জন‌্য  বাংলাদেশ নারী দল ঘোষণা, অধিনায়ক জ্যোতি ◈ দেশের যেসব এলাকায় বৃহস্পতিবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ◈ অনুমতি ছাড়া নাম-ছবি ব্যবহারের অভিযোগ, এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে উর্বশীর ৭ হাজার কোটি টাকার মামলা ◈ ইসিবি চত্বরে হামলার আগের দিন রেস্তোরাঁয় বৈঠকে অংশ নেন অন্তত ১৫ জন ◈ অক্টোবরে কোন জ্বালানি তেলের দাম কত টাকা হবে, সিদ্ধান্ত দিলো সরকার ◈ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের পর বিএনপির ঢাকা উত্তর, যুবদল ও ছাত্রদলের কমিটি বিলুপ্ত, ১০ নেতা বহিষ্কার ◈ ফ্লাইদুবাইয়ের বিমানে পাইলটকে ছুরিকাঘাত, যাত্রীসহ বিমান বিধ্বস্তের চেষ্টা: নেতানিয়াহু ◈ প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে কটূক্তি, স্কুলশিক্ষক আটক

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০১৯, ০৩:৫৬ রাত
আপডেট : ০৬ আগস্ট, ২০১৯, ০৩:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগুন নিয়ে অভিনেত্রী নোরার তাক লাগানো নাচ ভাইরাল(ভিডিও)

মুসফিরাহ হাবীব : নৃত্যকলায় পারদর্শীতার জন্য বলিউডে পরিচিত মুখ নোরা ফতেহি। গত কয়েক দিনেই তিনি বেশ কিছু কঠিন নাচ দেখিয়ে ভক্তদের তাক লাগিয়ে দিয়েছেন। এর মধ্যে আছে আগুন নিয়ে নাচ। সম্প্রতি নোরার শেয়ার করা একটি ভিডিওতে এই ‘ফায়ার ড্যান্স’করতে দেখা গেছে তাকে।

ভিডিওটি ভাইরাল হয়েছে। অনুরাগীরা তাদের প্রতিক্রিয়াও জানাচ্ছেন। ভিডিও শেয়ার করে নোরা বলেছেন, এ নাচ তিনি মাত্র দু’দিনেই আয়ত্ত করেছেন। ভিডিওর ক্যাপশনে নোরা লিখেছেন, “আমি এ নাচ প্রথম করলাম। খুব ঘাবড়ে গিয়েছিলাম, আর খুব ঘামছিলাম। কিন্তু খুব কম সময়ের মধ্যেই এর কৌশল রপ্ত করেছি।

তিনি আরো লেখেন, “দৃঢ়সংকল্প দিয়ে ভয়কে জয় করেছি। নতুন এক কলা শিখলাম। এজন্য আমি গর্বিত। শিল্পী হিসেবে সবসময়ই নতুন কিছু করার আগ্রহ রাখতে হয়। এটা করতে পারব না, এমন বলা চলবে না। জন আব্রাহাম অভিনীত ‘সত্যমেভ জয়তে’সিনেমার আইটেম গান ‘দিলবার’ এ বেলি ড্যান্স দিয়ে বিনোদন দুনিয়ায় সাড়া জাগিয়েছিলেন নোরা ফাতেহি। এরপর থেকে দিলবারকন্যা নামেই পরিচিতি তার। সম্প্রতি নোরা বরুণ ধাওয়ান ও শ্রদ্ধা কাপুরের সঙ্গে ‘স্ট্রিট ডান্সার ৩ ডি’র শুটিং শেষ করেছেন। এছাড়াও তার আইটেম ড্যান্স ‘ও সাকি সাকি’ সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। সম্পাদনা : মুসবা /মহসীন

  • সর্বশেষ