শিরোনাম
◈ নেপালে অবৈধভাবে বসবাস ও সন্দেহজনক কর্মকাণ্ডের অভিযোগে ১০ বাংলাদেশি গ্রেপ্তার ◈ সি‌পিএলে মিরা‌জের দুর্দান্ত বো‌লিং‌য়ে জিত‌লো গায়ানা, পে‌লেন ম্যাচসেরার পুরস্কার ◈ ‘আমরা কখনোই তাদের ভুলব না’, ৯/১১-এর ২৫ বছর পূর্তিতে ট্রাম্প ◈ বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: ববি হাজ্জাজ ◈ যেকোনও মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী  ◈ বনানীতে ২০ বর্গফুট কবরের জায়গা ৪ কোটি টাকা, ফ্ল্যাটের দামের কাছাকাছি শেষ ঠিকানার খরচ ◈ ইউক্রেন যুদ্ধে ৫ লাখের বেশি রা‌শিয়ার সেনা সদস‌্য নিহত : ব্রিটিশ প্রতিরক্ষা প্রধান ◈ বিশ্ব ক্রীড়া র‍্যাংকিংয়ে ৪৮ ধাপ পতন, দক্ষিণ এশিয়ায় সবাইকে পেছনে ফেলে পিছিয়ে বাংলাদেশ ◈ বাংলাদেশি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে এক সেমিস্টার পড়াশোনার সুযোগ, আবেদন ২৩ সেপ্টেম্বর পর্যন্ত ◈ মানুষের বর্জ্য শোধন করে সিমেন্টে মিশিয়ে কংক্রিট ৪২% বেশি শক্তিশালী করলেন ভারতীয় বিজ্ঞানীরা!

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০১৯, ১১:০২ দুপুর
আপডেট : ০৪ আগস্ট, ২০১৯, ১১:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কৃত্রিম হাড় তৈরি করলো ইরান

নিউজ ডেস্ক : প্রথমবারের মতো কৃত্রিম হাড় উৎপাদন করেছে ইরান। দেশটির শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা থ্রিডি প্রিন্টিং ব্যবস্থার মাধ্যমে এই হাড় তৈরি করেছেন। শনিবার রাজধানী তেহরানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই কৃত্রিম হাড় উন্মোচন করা হয়। জাগো নিউজ

বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মোহাম্মদ অগাজানি বলেন, মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান চিকিৎসা ও বৈজ্ঞানিক ক্ষেত্রে একের পর এক সাফল্য পাচ্ছে।

তিনি বলেন, এরই মধ্যে পাঁচজন রোগীর দেহে কৃত্রিম হাড় বসানো হয়েছে এবং তা সঠিকভাবে কাজ করছে। মানুষের দেহের হাড় কোনো কারণে ক্ষতিগ্রস্ত হলে সেখানে এই কৃত্রিম হাড় বসিয়ে সমস্যা দূর করা সম্ভব হবে।

১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লব সফল হওয়ার পর চিকিৎসা ও বৈজ্ঞানিক ক্ষেত্রে দেশটি ব্যাপক উন্নতি লাভ করেছে। উন্নত চিকিৎসা নিতে বিদেশিদের ইরানে আসার হারও দিন দিন বাড়ছে।

/এএস

  • সর্বশেষ