শিরোনাম
◈ রেলপথে নতুন দিগন্ত: ট্রান্স-এশিয়ান নেটওয়ার্কে যুক্ত হবে বাংলাদেশ ◈ নেপালে অবৈধভাবে বসবাস ও সন্দেহজনক কর্মকাণ্ডের অভিযোগে ১০ বাংলাদেশি গ্রেপ্তার ◈ সি‌পিএলে মিরা‌জের দুর্দান্ত বো‌লিং‌য়ে জিত‌লো গায়ানা, পে‌লেন ম্যাচসেরার পুরস্কার ◈ ‘আমরা কখনোই তাদের ভুলব না’, ৯/১১-এর ২৫ বছর পূর্তিতে ট্রাম্প ◈ বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: ববি হাজ্জাজ ◈ যেকোনও মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী  ◈ বনানীতে ২০ বর্গফুট কবরের জায়গা ৪ কোটি টাকা, ফ্ল্যাটের দামের কাছাকাছি শেষ ঠিকানার খরচ ◈ ইউক্রেন যুদ্ধে ৫ লাখের বেশি রা‌শিয়ার সেনা সদস‌্য নিহত : ব্রিটিশ প্রতিরক্ষা প্রধান ◈ বিশ্ব ক্রীড়া র‍্যাংকিংয়ে ৪৮ ধাপ পতন, দক্ষিণ এশিয়ায় সবাইকে পেছনে ফেলে পিছিয়ে বাংলাদেশ ◈ বাংলাদেশি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে এক সেমিস্টার পড়াশোনার সুযোগ, আবেদন ২৩ সেপ্টেম্বর পর্যন্ত

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০১৯, ০১:৪৭ রাত
আপডেট : ০৪ আগস্ট, ২০১৯, ০১:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কৃত্রিম হাড় তৈরি করল ইরান

রাশিদ রিয়াজ : ইরান কৃত্রিম হাড় উৎপাদন করেছে। প্রথমবারের মতো ইরান এ ক্ষেত্রে সাফল্য অর্জন করলো। ইরানের শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা থ্রিডি প্রিন্টিং ব্যবস্থার মাধ্যমে এই হাড় তৈরি করেছেন। শনিবার রাজধানী তেহরানে শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই কৃত্রিম হাড় উন্মোচন করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মোহাম্মদ অগাজানি উপস্থিত ছিলেন। এই সাফল্যের বিষয়ে তিনি সাংবাদিকদের বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান চিকিৎসা ও বৈজ্ঞানিক ক্ষেত্রে একের পর এক সাফল্য পাচ্ছে।

তিনি বলেন, এরইমধ্যে পাঁচ জন রোগীর দেহে কৃত্রিম হাড় বসানো হয়েছে এবং তা সঠিকভাবে কাজ করছে। মানুষের দেহের হাড়ে কোনো কারণে ক্ষতিগ্রস্ত হলে সেখানে এই কৃত্রিম হাড় বসিয়ে দিয়ে সমস্যা দূর করা সম্ভব হবে বলে মোহাম্মাদ আগাজানি জানান।

১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লব সফল হওয়ার পর চিকিৎসা ও বৈজ্ঞানিক ক্ষেত্রে দেশটি ব্যাপক উন্নতি লাভ করেছে। উন্নত চিকিৎসা নিতে বিদেশিদের ইরানে আসার হারও দিন দিন বাড়ছে। পারসটুডে

  • সর্বশেষ