শিরোনাম
◈ নারীদের হাতে স্টিয়ারিং: রাজধানীতে দুইতলা বাস চালাবেন নারী চালকরা, স্বপ্ন ও সাহসের নতুন যাত্রা ◈ বিমানের পি‌ঠে মালপত্র, প্রাণ হাতে নিয়ে আকাশপথে যাত্রা ◈ শেখ হাসিনার প্রত্যর্পণ: ভারতীয় আইনে কী হতে পারে পরবর্তী ধাপ ◈ বিচারপতি একেএম আসাদুজ্জামানকে দুদক চেয়ারম্যান নিয়োগ ◈ পোশাকের পর যুক্তরাষ্ট্রে বাংলাদেশের দ্বিতীয় শীর্ষ রপ্তানি পণ্য ফুটওয়্যার, এক বছরে রপ্তানি বেড়েছে ৫২% ◈ বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ঢাকায় আসছে ভারতের ব্যবসায়ী প্রতিনিধিদল ◈ ৭০ অনুচ্ছেদের বৈধতা ও রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিতের রিটে আদেশ মঙ্গলবার ◈ জ্যো‌তি‌কে অ‌ধিনায়ক ক‌রে এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন‌্য বাংলা‌দেশ নারী দল ঘোষণা  ◈ জ্বালানি সংকট দূর করতে নেওয়া হচ্ছে তিন পরিকল্পনা: সেতুমন্ত্রী ◈ পদোন্নতি পেয়ে উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা

প্রকাশিত : ৩১ জুলাই, ২০১৯, ০৬:০৭ সকাল
আপডেট : ৩১ জুলাই, ২০১৯, ০৬:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুম্যাচে সব শেষ নয়, ক্রিকেটারদের পাশে থাকতে সমর্থকদের সাকিবের আহ্বান

নিজস্ব প্রতিবেদক : দলপতি মাশরাফি বিন মুর্তজা ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ছাড়াই তামিম ইকবালে নেতৃত্বে শ্রীলঙ্কা সফরে গেছে বাংলাদেশ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের মধ্যে ইতিমধ্যে সিরিজ হাতছাড়া করছে তামিমরা। যার ফলে তামিমের অধিনায়কত্ব ও পারফরমেন্স নিয়ে সমালোচনার মুখে পড়েছে। যার জন্য দেশ সেরা অলরাউন্ডার বলেছেন, দুম্যাচ হেরেছে বলে দল শেষ হয়ে যায়নি। এছাড়া ক্রিকেটারদের পাশে থাকতে সমর্থকদের আহ্বান করেছেন তিনি।

পরাজয়ের বৃত্ত থেকে ঘুরে দাঁড়াতে হলে সমালোচনা নয়, বরং ক্রিকেটারদের উৎসাহ দিতে হবে বলে উল্লেখ করে বলেন, ‘দুই ম্যাচ হেরেছে বলে সব শেষ তা নয়। ক্রিকেটারদের পাশে থাকতে হবে। উৎসাহ দিয়ে যেতে হবে।’

বিশ্বকাপের তৃতীয় রান সংগ্রাহক ছিলেন সাকিব। প্রতিটি ম্যাচেই হেসেছে তার ব্যাট। নিজের সংবর্ধনা অনুষ্ঠানে সাকিব খোলাসা করেছেন তার ধারাবাহিক সাফল্যের রহস্য। সঠিক সময়ে যথাযথ প্রস্তুতিই তাকে ফর্মের তুঙ্গে নিয়ে গেছে বলে জানান তিনি।

অলরাউন্ডারের ভাষায়, ‘আমি তিন চার-মাস আগে থেকে নিজেকে প্রস্তুত করেছি। চ্যালেঞ্জ নিয়েছি। ওটা কাজে এসেছে। দেশের মানুষের সমর্থন ছিলো, দোয়া ছিলো। আর ভালো খেলতে হলে চাপকে জয় করে, খেলাকে উপভোগ করে পরিশ্রম এবং শৃঙ্খলাবদ্ধ থাকতে হবে।’

কদিন আগে শেষ হওয়া বিশ্বকাপে ৮ ম্যাচে ৮৬.৫৭ গড়ে ৬০৬ রান সংগ্রহ করেন সাকিব। বাঁহাতি এই অলরাউন্ডার করেছেন ২টি সেঞ্চুরি এবং ৫টি হাফ সেঞ্চুরি। বল হাতে নিয়েছেন ১১ উইকেট। এমন পারফরমেন্সের কারণে সাকিবকে সংবর্ধনা দিয়েছে সিজেকেএস। অনুষ্ঠানে তার হাতে নগরের চাবি তুলে দেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
সম্পাদনা : রেজাউল আহসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়