শিরোনাম
◈ হামে আক্রান্ত আরও ১২৪, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৫ শিশুর ◈ এক সম‌য়ের তু‌খোড় ফুটবলার আজ বাস কন্ডাক্টর ◈ ডকুমেন্টারিতে শহীদ আবু সাঈদের অনুপস্থিতি ‘দুঃখজনক’: হট্টগোলে ক্ষোভ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ◈ লাফিয়ে বাড়ল স্বর্ণের দাম, এক মাসের মধ্যে সর্বোচ্চ ◈ জুলাই চেতনার ওপর নির্ভর করে রাজনীতি করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ আমার কমনসেন্স বলে, তিনি নিশ্চয়ই দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা (ভিডিও) ◈ হাসিনা দেশে এলে রাজপথে দেখা হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ◈ জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ফ্ল্যাট নির্মাণ শুরু সেপ্টেম্বরে: গৃহায়ণ প্রতিমন্ত্রী ◈ যুদ্ধবিরতির আশায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় পতন ◈ মাত্র ২০ মিনিটে ৭ বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই

প্রকাশিত : ৩০ জুলাই, ২০১৯, ০৮:০২ সকাল
আপডেট : ৩০ জুলাই, ২০১৯, ০৮:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অভিনেত্রী থেকে এবার লেখিকা রিচা চাড্ডা

মুসফিরাহ হাবীব: অভিনেত্রী হিসেবে বেশ কিছু চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে বলিউডে নিজেকে দাপুটে অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন রিচা চাড্ডা। এ বার তিনি হচ্ছেন লেখিকা। প্রকাশিত হতে চলেছে তার লেখা বই। এ ভূমিকায় কেমন লাগছে তার? উত্তরে রিচা বলেন,বহু বছর ধরে বই লেখার বিষয়টি তার কাছে একটা চ্যালেঞ্জের মতো।

তারপরও লেখিকা হওয়ার বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে রিচা বলেন, “আমি সব সময় নানা কাজে ব্যস্ত থাকলেও ভেতর থেকে একটা সৃজনশীল মানুষ। সে কারণেই লেখার বিষয়টা আমি উপভোগ করেছি। আমি যদি অভিনেত্রী না হয়ে আলোকচিত্রশিল্পী হতাম বা অন্য কোনও কাজ করতাম, তা হলেও আমি বই লেখাটা উপভোগ করতাম।”

নিরন্তর শুটিং, একের পর এক প্রজেক্টের কাজের ক্লান্তি থেকে লেখার বিষয়টা তাকে অনেকখানিই মুক্তি দিয়েছে বলেও উল্লেখ করেন রিচা। বাঁধা সময়ের মধ্যে লেখার কাজটা শেষ করতে হয়েছে। সে কারণে ছবির শুটিং থেকে খানিক বিশ্রাম নিয়েছিলেন বলে জানিয়েছেন তিনি।

অভিনেত্রীর জীবনের না জানা অনেক কথাই এ বইয়ে তার নিজের কলমে বেরিয়ে এসেছে। অনুরাগীরা সেসব কথা জানতে পারবেন বই থেকে। আগে না জানা কথা রিচার জীবনে নতুন কোনো মোড় এনে দেবে কিনা সেদিকেই এখন তাকিয়ে পাঠকরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়