শিরোনাম
◈ চরফ্যাশন থেকে মিয়ানমারে সরকারি সার পাচার, কৃত্রিম সংকটে বিপাকে কৃষক! ◈ রাজধানীতে দুই ঘণ্টায় ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, স্কুলবাসে আগুন ◈ সরকারি ফ্ল্যাটে ভাড়াটে-সাবলেট বাসিন্দা উচ্ছেদে অভিযান, বরাদ্দ বাতিলের হুঁশিয়ারি ◈ দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, অবরুদ্ধ এমপি হীরার গাড়িবহর ◈ ভারত‌কে হা‌রি‌য়ে যুব এশিয়া কাপে গ্রুপসেরা পাকিস্তান ◈ সিরিয়ার কাছে ৫-১ গোলে বিধ্বস্ত, বড় হারে বাংলাদেশের বাছাইপর্ব শুরু ◈ নাগরিক সেবায় হয়রানি নয়, ভুল ধরিয়ে দিয়ে সংশোধনের পথ দেখাতে হবে: প্রধানমন্ত্রী ◈ আসছে টানা চার দিনের লম্বা ছুটি কাটানোর সুযোগ ◈ ২৩ বছর পর শিরোপার স্বপ্ন, এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনালে বাংলাদেশ ◈ রাজধানীর পল্লবী থানার ভেতরে ককটেল বিস্ফোরণ, পালিয়ে গেল ২ দুর্বৃত্ত

প্রকাশিত : ৩০ জুলাই, ২০১৯, ০৯:৪১ সকাল
আপডেট : ৩০ জুলাই, ২০১৯, ০৯:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হলের সিট নিশ্চিত করার দাবিতে মধ্যরাতে জাবি ছাত্রীদের বিক্ষোভ (ভিডিও)

মাজহারুল ইসলাম : আবাসিক হলে আসন নিশ্চিত করার দাবিতে ২ দফায় বিক্ষোভ প্রদর্শন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থীরা। সোমবার দিবাগত রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত হলের বাইরের সড়কে প্রথম দফায় তৃতীয় বর্ষ থেকে স্নাতকোত্তর পর্যন্ত (৪৩, ৪৪, ৪৫ ও ৪৬ তম ব্যাচ) এবং দ্বিতীয় দফায় রাত ১১টা থেকে ১২টা পর্যন্ত দ্বিতীয় বর্ষের (৪৭তম ব্যাচ) শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করেন।

বিক্ষোভ প্রদর্শন করা ছাত্রীদের অভিযোগ, রোববার রাতে হলের আবাসিক শিক্ষকেরা ছাত্রীদের হল থেকে বের করে দেয়ার ও হলের রান্নাঘর বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছে। এ ছাড়াও ৪জনের কক্ষে ৬জনকে থাকার ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে হল প্রশাসন। এসব বিষয়ে প্রতিবাদ জানাতে তারা রাস্তায় নামে। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ