শিরোনাম
◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ব্যাপক ধ্বংসযজ্ঞ, নিহত ৯৫; নিখোঁজ শত শত পর্যটক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত ◈ রিয়ালের পতনে দিশেহারা ইরান, ২০ লাখ রিয়ালে মিলছে না আগের অর্ধেকও ◈ ফ্লাইটে মায়ের মৃত্যু, ওমানের আইনে মরদেহ রেখেই দেশে ফিরতে হলো ছেলেকে ◈ নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে অন্তত ২০, শতাধিক ভারতীয়সহ নিখোঁজ ৪০০

প্রকাশিত : ১৬ জুলাই, ২০১৯, ০৩:১৯ রাত
আপডেট : ১৬ জুলাই, ২০১৯, ০৩:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্পের বক্তব্যের সমালোচনা করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

শাহনাজ বেগম : মার্কিন কংগ্রেসের চার নারী সদস্যকে ‘ভাল না লাগলে নিজ দেশে ফিরে যাও’ বলে টুইট করে তোপের মুখে পড়েছেন ট্রাম্প। এর তীব্র সমালোচনা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। তার কার্যালয়ের মুখপাত্র সোমবার একথা জানিয়েছেন। বিবিসি

থেরেসা মে বলেন, ট্রাম্পের এ ধরণের মন্তব্য একেবারেই মেনে নেয়া যায় না। বিশেষ করে ওই চার নারী সদস্যদের সম্পর্কে বলতে গিয়ে ট্রাম্প যে ভাষা ব্যবহার করেছেন তা একেবারেই অগ্রহণযোগ্য। এদিকে, চার নারী কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্তেজ, রাশিদা তালিব, আইয়ানা প্রেসলি ও ইলহান ওমর’কে তাদের ‘নিজ দেশে ফিরে যেতে’ টুইট করায় এরই মধ্যে ডেমোক্র্যাটিক দলের নেতাদের কাছ থেকে বর্ণবাদের অভিযোগের মুখে পড়েছেন। যুক্তরাষ্ট্রকে বিভক্ত করা বা শ্বেতাঙ্গময় করা ট্রাম্পের উদ্দেশ্য বলেও তারা সমালোচনা করেছেন।

ডেমোক্রেট প্রতিনিধিদের এই দলটি ‘দ্য স্কোয়াড’ নামে পরিচিত। এরা ট্রাম্পের কঠোর সমালোচনার পাশাপাশি মার্কিন প্রতিনিধি পরিষদের বর্তমান ডেমোক্রেট দলীয় নেতৃবৃন্দেরও সমালোচনা করছেন। গত সপ্তাহে পার্টির অন্তর্দ্বন্দ্বে স্পিকার পেলোসির সঙ্গে এই স্কোয়াডের বিরোধ হয়।

উল্লেখ্য, স্কোয়াডের চার নারী সদস্যের মধ্যে তিন জনের জন্ম যুক্তরাষ্ট্রে ও তাদের সেখানেই বেড়ে উঠা। চতুর্থজন ইলহান ওমর শিশু বয়সে যুক্তরাষ্ট্রে যান ও সেখানেই বেড়ে ওঠেন।

  • সর্বশেষ