শিরোনাম
◈ তিনমুখী সংকটের মাঝেও কড়া মুদ্রানীতিতেই অটল বাংলাদেশ ব্যাংক ◈ বিবিসির দৃষ্টিতে ভারত–বাংলাদেশ সম্পর্ক: কেন তলানিতে দুই দেশের বন্ধন ◈ যেসব কারণে বাতিল হতে পারে ভোট: কী বলে নির্বাচন আইন ◈ নির্বাচনের ফল কবে প্রকাশ হবে জানাল নির্বাচন কমিশন ◈ বিশ্বের প্রথম জেন–জি অনুপ্রাণিত নির্বাচন হচ্ছে বাংলাদেশে, ভারতের প্রভাব কমছে চীনের বাড়ছে ◈ ইরানের পারমাণু ইস্যুতে ভূমিকা রাখতে ইউরোপ কেন হিমশিম খাচ্ছে ? ◈ অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার দেড় বছরে ‌দে‌শের অর্থনীতি কতটা পাল্টালো? ◈ নির্বাচনী প্রচারণায় ওসমান হাদির ‘ভুয়া’ বোন সেজে নাহিদ ইসলামের পক্ষে ভোট চাইলেন নারী (ভিডিও) ◈ ইস্তেহার বিশ্লেষণ তিন দলের: উন্নয়নের ব্যাপক প্রতিশ্রুতি, বাস্তবায়ন কতটা বাস্তবসম্মত  ◈ আজ সন্ধ্যায় বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান

প্রকাশিত : ১৩ জুলাই, ২০১৯, ০২:৪৯ রাত
আপডেট : ১৩ জুলাই, ২০১৯, ০২:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাড়ি ফেরার টিকিট পায়নি ভারতীয় ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে নিউজিল্যান্ডের কাছে সেমিফাইনালে হারের পর দেশে যে কী ভয়ানক 'অভ্যর্থনা' অপেক্ষা করছে বিরাট কোহলিদের জন্য তা আর বলে দিতে হয় না। ইতিমধ্যেই ক্ষুব্ধ সমর্থকেরা ছবি পুড়িয়ে রাগ ঝেড়েছেন। এর আগে ভারতে ক্রিকেটারদের গাড়িবহর এমনকী বাড়িতে হামলার ঘটনাও ঘটেছিল! কিন্তু এবার সমর্থকদের অপেক্ষা বেড়েই চলছে। কারণ, ভারতীয় ক্রিকেটাররা এখনও দেশে ফেরার বিমান টিকিটই যে পায়নি।

নিউজিল্যান্ডের কাছে ১৮ রানে হারের পর ম্যানচেস্টারে নিজেদের টিম হোটেল ছাড়তে হয়েছে ভারতীয় দলকে। কিন্তু দলের লজিস্টিক টিম কাঙ্খিত সময়ে বিমান টিকিট সংগ্রহে ব্যর্থ হয়। ১৪ জুলাইয়ের আগ পর্যন্ত কোনো বিমানের টিকিট নেই। ওই দিনই বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। ফাইনাল দেখেই বাড়ি ফিরতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা। কারণ পরশুর পর টিকিটের বুকিং পাওয়া গেছে।

এর পরেও সবার একসঙ্গে ফেরা হচ্ছে না। ক্রিকেটার এবং কোচিং স্টাফরা ছোট ছোট দল হয়ে ফিরবেন ভারতে। আবার সব ক্রিকেটার যে দেশে ফিরবেন তা নয়। কারণ বিশ্বকাপ শেষে সবাইকে ১৫ দিনের ছুটি দিয়েছে বিসিসিআই। কেউ চাইলে নিজেদের মতো করে কাটাতে পারেন এই সময়টুকু। এখনও কোনো ক্রিকেটার ছুটি কাটাতে কোথাও যাচ্ছেন বলে খবর আসেনি। আসলে, সেমিতে অমন হারের পর কারও মনের অবস্থাই ভালো নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়