শিরোনাম
◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড ◈ কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন রেকর্ড, এলো ৩.১৭ বিলিয়ন ডলার ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর

প্রকাশিত : ১৩ জুলাই, ২০১৯, ১২:২৮ দুপুর
আপডেট : ১৩ জুলাই, ২০১৯, ১২:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রুয়েট শাখা রূপালি ব্যাংকের প্রহরীকে গলা কেটে ডাকাতির চেষ্টা

সানজানা শ্রুতি : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শাখা রূপালি ব্যাংকে ডাকাতির চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১১জুলাই) দিবাগত রাত ১২টার পর কোনো এক সময় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। এ সময় লিটন নামের এক প্রহরীকে গলা কেটে হত্যার চেষ্টা করা হয়। আশঙ্কাজনক অবস্থায় আহত প্রহরীকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বলেন, ডাকাতির চেষ্টাকালে দুর্বৃত্তরা লিটনকে গলা কেটে হত্যার চেষ্টা করে। পরে লিটন ব্যাংক ম্যানেজারকে ফোন দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লিটনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
ব্যাংক ম্যানেজার সোয়াইবুর রহমান বলেন, রাত ১২টার পর কোনো এক সময় ডাকাত দল তালা কেটে ব্যাংকে প্রবেশ করে। রড কাটা মেশিন দিয়ে ভল্টের দেয়াল ভাঙতে চেষ্টা করেও ব্যর্থ হয় তারা। সিসি ক্যামরোয় মুখ ঢাকা একজনকে দেখা গেছে। তবে ব্যাংক থেকে কিছু নিয়ে যেতে পারেনি ।

সম্পাদনা : মিঠুন রাকসাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়