শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ১৩ জুলাই, ২০১৯, ১২:২৫ দুপুর
আপডেট : ১৩ জুলাই, ২০১৯, ১২:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরিশাল নগরীতে অগ্নিকাণ্ডে চারটি বসতঘর ভস্মিভূত

খোকন আহম্মেদ হীরা, বরিশাল : বরিশাল নগরীর সদর রোডের অনামী লেনে শুক্রবার সকাল পৌনে আটটার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি বসত ঘর সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। এতে প্রায় কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত অশোক দাস জানান, আগামী ৫ আগস্ট তার মেয়ের বিয়ের দিনধার্য করা হয়। যে কারণে বিয়ের সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছিলো। এ কারণে অগ্নিকাণ্ডে তার ক্ষতির পরিমাণটাও বেশি হয়েছে। অগ্নিকাণ্ডে ভস্মিভূত ঘরগুলোর মধ্যে তিনটিতে ভাড়াটিয়ারা বসবাস করতেন। আর একটিতে মালিক ডা. মোস্তাক বসবাস করেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে।
তবে এ ঘটনায় তদন্ত করে দেখার কথা জানিয়েছেন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার।

সম্পাদনা : মিঠুন রাকসাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়