শিরোনাম
◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ এক-এগারো রহস্যে নতুন মোড়: গ্রেপ্তার দুই জেনারেলের মুখে চাঞ্চল্যকর তথ্য ◈ ১১ জেলায় নতুন ডিসি নিয়োগ ◈ প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার ◈ আসন্ন সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি, রাতে জরুরি সংবাদ সম্মেলন ◈ ৫০০ টাকার ভাড়া নিয়ে টানাপোড়েন: চিকিৎসা না পেয়ে নবজাতকের মর্মান্তিক মৃত্যু ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির সামনে থেকে সরিয়ে দিলো যুবদল নেতা নয়নকে, ভিডিও ভাইরাল ◈ আগের নীল পোশাকে ফিরতে যাচ্ছে পুলিশ, নতুন ইউনিফর্মে অসন্তোষ! ◈ ছাত্র আন্দোলনের মামলায় ৬৩% আসামি নির্দোষ: পিবিআইয়ের তদন্তে মিলছে না অভিযোগের প্রমাণ ◈ আচমকা বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী 

প্রকাশিত : ১২ জুলাই, ২০১৯, ০৪:৫২ সকাল
আপডেট : ১২ জুলাই, ২০১৯, ০৪:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এরিক এরশাদকে অপহরণের হুমকি দেওয়ায় বিদিশার উদ্বেগ

দেবদুলাল মুন্না: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের পুত্র এরিক এরশাদকে অপহরণের হুমকি দেয়া হয়েছে।এনিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এরিক এরশাদের মা বিদিশা এরশাদ।তিনি বলেন, ‘আমি কিছুই বুঝি না।আমি মা হিসেবে এরিকের নিরাপত্তা চাই।আমার চাইতে কেউ তার ভালো চাইতে পারে না।তাকে অপহরণের হুমকি কারা দিয়েছে এটি খুঁজে বের করা হোক।এরিককে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে তার বাবা(এরশাদ)জীবিত থাকা অবস্থাতেই।উনি(এরশাদ) মারা গেলে আরও বড়ো ষড়যন্ত্র যে হবে না এটার নিশ্চয়তা কোথায়? স্ত্রী হিসেবে উনাকে ( এরশাদ)দেখতে পারছি না। এরিক দেখতে পাচ্ছে না তার বাবাকে, এরকম এক নির্মমতার মধ্যে দিয়ে অতিবাহিত করতে হচ্ছে আমার দিনগুলো।

তিনি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। অথচ তাকে নিয়ে চলছে রাজনীতি, কেউ বা চায় তার পদ দখল করতে, কেউ বা তার স্থাবর-অস্থাবর সম্পত্তি।কি নির্দয় এ সমাজের মানুষগুলো?নির্দয় না হলে কি আমাদের স্পেশাল চাইল্ড এরিককে অপহরণের হুমকি কেউ দিতে পারে?আমি অতো সাত, পাঁচ বুঝি না, আর এগুলো বুঝতে চাইও না, আমি চাই আমার ছেলেটা সুন্দরভাবে বেড়ে উঠুক, বাবার স্বপ্ন পূরণে সেও এক সময় দেশ ও জাতির জন্য কাজ করবে, কিন্তু আমার ভয় হচ্ছে আমার ছেলেকে নিয়ে, ও যেন আমার মত কোনো ষড়যন্ত্রের শিকার না হয়। তাই আমি এরশাদের গড়া জাতীয় পার্টির সকল নেতা কর্মীদের অনুরোধ করবো, আপনাদের নেতার এই দু:সময়ে তার পরিবারের পাশে এসে দাঁড়ান,সত্য উদঘাটন করুন,ষড়যন্ত্রের হাত থেকে এরিককে বাঁচান।’এরিককে অপহরণের হুমকির ঘটনায় বনানী থানায় গত সোমবার বিকালে জিডি করা হয়েছে।এরশাদের ব্যক্তিগত সহকারী ও জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আক্তার এ জিডি করেন।তিনি জানান, গত কয়েকদিন থেকে অজ্ঞাত এক ব্যক্তি কয়েক দফায় এরিক এরশাদের ফোনে কল দিয়ে তাকে অপহরণের হুমকি দেওয়ায় তিনি সাধারণ ডায়েরি করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়