শিরোনাম
◈ মানসিক সমস্যায় আক্রান্তদের অবহেলা নয়, সম্মান ও সহমর্মিতা দেখাতে হবে: রাষ্ট্রপতি ◈ মানব পাচার নির্মূলে ন্যূনতম মানদণ্ড পূরণ করতে পারেনি বাংলাদেশ : মার্কিন প্রতিবেদন ◈ মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সাইকেল চালিয়ে দেশের প্রথম চার লেনের সাইকেল ট্র্যাক উদ্বোধন করলেন অর্থমন্ত্রী ◈ রেলের টিকিট কালোবাজারি ও পাথর নিক্ষেপ বন্ধে প্রধানমন্ত্রীর কাছে এক মাসের দায়িত্ব চাইলেন মাহবুব কবীর মিলন ◈ ম‌্যা‌ডিসন ১০ বছর পর মা‌ঠে ফিরে লজ্জার রেকর্ড কর‌লেন ◈ চাঁদা না পেয়ে ট্রাক এনে লুটপাট, সরকার কেন চাঁদাবাজি-দখল থামাতে পারছে না? ◈ অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসে এবারই প্রথম, একাদশের সবার বয়স ৩০ বছ‌রের উপ‌রে ◈ অ‌স্ট্রেলিয়ার সাম‌নে দিশাহারা বাংলা‌দেশ, নারী দল হার‌লো ৭ উইকেটে ◈ রাজধানীতে মুষলধারে বৃষ্টি, জলাবদ্ধতায় বেড়েছে যানজট

প্রকাশিত : ১২ জুলাই, ২০১৯, ০৪:২৫ সকাল
আপডেট : ১২ জুলাই, ২০১৯, ০৪:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ায় খামার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

আরএইচ রফিক,বগুড়া প্রতিনিধি : বগুড়ায় নৃশংসভাবে এক তরুণ খামারিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা । বৃহস্পতিবার রাতে শাহজাহানপুর উপজেলার খোট্রাপাড়া ইউনিয়নের বড়চাঁন্দাই গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। ধারণা করা হচ্ছে জাব্বারুল (২৬)নামের ওই তরুণকে চাঁদাবাজির টাকা না দেওয়ায় দুর্বৃত্তরা তাকে হত্যা করে।

নিহত জাব্বারুল বড়চাঁন্দাই গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে।

এলাকার একটি সূত্রে জানায়, নিহত জাব্বারুল এলাকায় গবাদি পশু খামার ব্যবসার সাথে জড়িত। সে এলাকার তরুণ খামারী হিসাবে বেশ সুনাম করে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সে তার খামারে বেশ কিছু মূল্যবান গরু বিক্রির প্রস্তুতি নিয়েছিল। তার এই উন্নতির কারনে তাকে অনেকে ঈর্ষা করতো। অতি সম্প্রতি এলাকার একটি প্রভাবশালী গ্রুপের সাথে তার মনমালিন্য চলছিল। ধারণা করা হচ্ছে মোটা অংকের চাঁদার কারনে তাদের মনমালিন্য বিস্তৃতি লাভ করেছিল।

এরই জের ধরে বৃহস্পতিবার রাতে তাকে তার বাড়ী থেকে ডেকে নেয়া হয়। এসময় তার বাড়ীর পেছনে নিয়ে যাবার এক পর্যায়ে তাকে কয়েকজন দুর্বৃত্ত রামদা কুড়াল সহ ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপাতে থাকে। এসময় তার চিৎকারে গ্রামের লোকজন এগিয়ে এলে দূর্বৃত্তরা তাকে মৃত ভেবে ফেলে রেখে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যপারে শাহাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি সার্বিক)মুহা আজিমের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনা নিশ্চিত করেন।

এদিকে ঘটনার পর বগুড়া অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল )সনাতন চত্রুবর্তীসহ পুলিশের ঊর্ধ্বতনরা হাসপাতালে দেকতে যান। সম্পাদনা: সুতীর্থ বড়াল

  • সর্বশেষ