শিরোনাম
◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি ◈ জালেমদের রুখে দেয়ার দিন হচ্ছে ১২ই ফেব্রুয়ারি: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ চট্টগ্রাম বন্দরে দুই দিন আন্দোলন স্থগিত, দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ◈ ৩ দিনের মধ্যেই ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হতে পারে : প্রেসসচিব ◈ প্রবাসীদের পোস্টাল ব্যালট বাতিল হতে পারে যে কারণে ◈ আন্তর্জাতিক বাজারে স্বর্ণ-রুপা-তেলের বড় দরপতন

প্রকাশিত : ১১ জুলাই, ২০১৯, ০২:৪৯ রাত
আপডেট : ১১ জুলাই, ২০১৯, ০২:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপির সিরাজ শপথ নিচ্ছেন বৃহস্পতিবার

শিমুল মাহমুদ : বগুড়া-৬ উপনির্বাচনে বিজয়ী বিএনপির প্রার্থী গোলাম মোহাম্মদ (জিএম) সিরাজ শপথ নেবেন বৃহস্পতিবার। জাতীয় সংসদ সচিবালয় থেকে ওইদিন শপথ নিতে তাকে সময় দেওয়া হয়েছে। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বৃহস্পতিবার সাড়ে তিনটায় জাতীয় সংসদ ভবনে জিএম সিরাজকে শপথ পড়াবেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

উল্লেখ্য, গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি শপথ না নেওয়ায় আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। পরে ওই আসনে বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোহাম্মদ সিরাজ বেসরকারিভাবে নির্বাচিত হন। তিনি পেয়েছেন ৮৯ হাজার ৭৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এসএমটি জামান নিকেতা পেয়েছেন ৩২ হাজার ২৯৭ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ৫৭ হাজার ৪৪৫।

সম্পাদনা : মিঠুন রাকসাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়