শিরোনাম
◈ রাজধানীসহ ১৫ জেলায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, ১৫ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ বাংলাদেশ খুলেছে দরজা, ভারত কবে দেবে পূর্ণ ভিসা সেবা? ◈ ডলার বাড়ায় চাপে স্বর্ণ, দামে বড় দরপতন ◈ রোনালদোকে ছাড়াই দল ঘোষণা করল পর্তুগাল ◈ আপনি সবার চেয়ে বড় অনুপ্রবেশকারী, ঈদের মঞ্চে মোদিকে কেন এ কথা বললেন মমতা ◈ ইরা‌নের স‌ঙ্গে সংঘাতের মাঝেই ইসরায়েলকে কড়া শাস্তি দিলো ফিফা, মোটা অঙ্কের জরিমানা ◈ রাষ্ট্রপতির ঈদের শুভেচ্ছা, দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান ◈ ৭১ এবং ২৪-এ যারা শহীদ হয়েছে শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করছি: তারেক রহমান ◈ ইরান সংকটে কূটনৈতিক তৎপরতা, ট্রাম্পের একক সিদ্ধান্তে অস্বস্তি জাতিসংঘে ◈ মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৮ জুলাই, ২০১৯, ১১:৫২ দুপুর
আপডেট : ০৮ জুলাই, ২০১৯, ১১:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রিফাতের ৬ হত্যাকারী এখনো ধরাছোঁয়ার বাইরে

ডেস্ক রিপোর্ট : বরগুনায় রিফাত শরীফ হত্যার ১২ দিন পরেও এজাহারভুক্তে আরো ৬ আসামিকে গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। বাড়িতে পুলিশ পাহারার পরও আত্মগোপনে থাকা এসব ঘাতকদের কারণে চরম আতঙ্কে রয়েছেন রিফাত শরীফের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি ও তার পরিবার। যুগান্তর

জানা গেছে, গ্রেফতার না হওয়া এজাহারভুক্ত ৬ আসামি হল- রিশান ফরাজী, মুসা, রাব্বি আকন, রকিবুল ইসলাম রিফাত, মোহাইমিনুল ইসলাম সিফাত ও রায়হান। এ ব্যাপারে বরগুনার পুলিশ সুপার মারুফ হাসান বলেন, ইতিমধ্যে মামলার এজাহারভুক্ত ৬ আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিরাও পুলিশের নজরদারিতে রয়েছে, শিগগিরই তাদের গ্রেফতার করা হবে।

রিফাত হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও বরগুনা সদর থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির বলেন, এজাহারভুক্ত ৬ আসামিসহ সন্দেহভাজন ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি ৬ জনকেও গ্রেফতারের চেষ্টা চলছে। তদন্তের স্বার্থে অনেক কিছু বলা যাচ্ছে না। কাঠ ও টিন দিয়ে মিন্নির বাড়িতে অস্থায়ী নিবাস বা ক্যাম্প তৈরি করেছে বরগুনা সদর থানা পুলিশ।

এ ব্যাপারে বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম বলেন, অপরাধী যেই হোক না কেন তাকে আইনের আওতায় আনা হবে। যারা এখনও গ্রেফতার হয়নি তারা গোয়েন্দা নজরদারিতে রয়েছে। অতি স্বল্প সময়ের মধ্যে তাদের গ্রেফতার করা হবে।

উল্লেখ্য, গত ২৬ জুন সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় রিফাত শরীফকে।

এমআই/এসবি

  • সর্বশেষ
  • জনপ্রিয়