শিরোনাম
◈ নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা ◈ সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, দুপুর ১২টার আগে ঢুকতে পারবেন না দর্শনার্থীরা ◈ ছয় ব্যাংকে চট্টগ্রাম বন্দরের ১২০০ কোটি টাকা আটকা, ফেরত পাওয়া নিয়ে শঙ্কা ◈ ঢাকা-রিয়াদ রুটে ১৭ অক্টোবর পর্যন্ত বিমানের সব ফ্লাইট স্থগিত ◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:২৪ বিকাল
আপডেট : ০৪ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‎দুর্গাপূজায় ৮ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানি

‎‎জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি: ‎হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা আট দিন বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে।
‎
‎রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এএসএম নিয়াজ নাহিদ এ তথ্য নিশ্চিত করেন।
‎
‎জানা গেছে, ভারতের কোচবিহার রাজ্যের চ্যাংড়াবান্ধা এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন চিঠি দিয়ে আট দিন আমদানি-রপ্তানি বন্ধ রাখার কথা জানিয়েছে। সেই সূত্রে বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনও আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বাণিজ্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। ইতোমধ্যে চিঠির কপি স্থলবন্দর সংশ্লিষ্ট সব দপ্তরে পৌঁছে দেওয়া হয়েছে। বুড়িমারী স্থল শুল্ক স্টেশন (কাস্টম) ও স্থলবন্দর কর্তৃপক্ষও বিষয়টি নিশ্চিত করেন।
‎
বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বলেন, স্থলবন্দরের ইমিগ্রেশন চৌকি খোলা থাকবে এবং পাসপোর্টধারী যাত্রীরা স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারবেন।
‎
বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনও চিঠি দিয়েছে। পূজার সময় ১ থেকে ৪ অক্টোবর সরকারি ছুটি থাকলেও শুল্ক দপ্তর সচল থাকবে।

‎বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার (এসি) দেলোয়ার হোসেন জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতীয় চ্যাংড়াবান্ধা স্থল শুল্ক স্টেশনের ব্যবসায়ীরা চিঠি দিয়ে আট দিন আমদানি-রপ্তানি বন্ধ রাখার কথা  বিষয়টি আমি জেনেছি।
‎
‎
‎

 

  • সর্বশেষ