শিরোনাম
◈ ৪৯তম বিশেষ বিসিএসে বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি  ◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির ◈ ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন: ভিত্তিহীন বলছে সংশ্লিষ্টরা ◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি

প্রকাশিত : ০৩ জুলাই, ২০১৯, ০৬:০০ সকাল
আপডেট : ০৩ জুলাই, ২০১৯, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তামিমের পাশে দাঁড়ালেন মাশরাফি

নিজস্ব প্রতিবেদক : গতকাল বামিংহামের এজবাস্টনে বাংলাদেশের বিরুদ্ধে টস জিতে ব্যাটিং করে ছিলো বাংলাদেশ। ম্যাচের পঞ্চম ওভারে মুস্তাফিজের বলে ক্যাচ তুলে দিয়েছিলেন ‘হিট ম্যান’ রোহিত শর্মা। কিন্তু লং অনে দাঁড়িয়ে থাকা তামিম ইকবাল সেই খ্যাচটি তালুবন্দি করতে পারেননি। যার মাশুলও দিতে হয়েছে বাংলাদেশকে। উদ্বোধনী জুটিতে লোকেশ রাহুলকে নিয়ে রোহিত শর্মার ১৮০ রানের রেকর্ড জুটি গড়ে টাইগারদের সামনে ৩১৪ রার দাঁড় করান। আর জীবন পাওয়া সেই রোহিত ১০৪ রান করে আউট হয়েছিলেন। ম্যাচটি বাংলাদেশ ২৮ রানে হেরে যায়।

টাইগারদের হারের কারণ হিসেবে ক্রীড়া বিশ্লেষকদের অনেকেই ওই ক্যাচ মিসকেই ম্যাচ মিস বলে আখ্যা দিচ্ছেন। তারা বলছেন, তামিম সে সময় ক্যাচটা ধরতে পারলে ম্যাচের গল্পটা অন্যরকমও হতে পারত। যদিও একেবারেই ভিন্নমত দিয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

তিনি বলেন, ‘রোহিতের সেই ক্যাচটা অবশ্যই হতাশাজনক ছিল। তবে ক্রিকেট মাঠে এসব বিষয় হতেই পারে। আমরা এ কারণে তামিমকে দোষ দিতে পারি না। খেলায় তো ক্যাচ মিস হবেই। এটা খেলারই অংশ। মূলত ব্যাটিং ব্যর্থতায় হেরেছি আমরা। বড় কোনো পার্টনারশীপ গড়তে পারিনি আমরা।’

  • সর্বশেষ