শিরোনাম
◈ আইসিসির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে যা জানাল বিসিবি ◈ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতার পক্ষে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ‘ব্লাডি সিটিজেন’ বিতর্কে ইসির নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ হাসনাত আব্দুল্লাহর (ভিডিও) ◈ গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের আর্তনাদ শুনে কাঁদলেন তারেক রহমান (ভিডিও) ◈ আইনশৃঙ্খলা জোরদার: ৩৩০ সন্ত্রাসীর চট্টগ্রামে প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ, গণবিজ্ঞপ্তি জারি ◈ ঢাকা ক‌্যা‌পিটাল‌সের বিদায়, ‌বি‌পিএ‌লের প্লে-অফে রংপুর রাইডার্স  ◈ ইসরায়েলি সমর্থকদের মা‌ঠে ঢুক‌তে না দেয়ায় চাকরি হারালেন ব্রিটিশ পুলিশ কর্মকর্তা ◈ আইসিসি প্রতিনিধি দলের ভারতীয় কর্মকর্তা বাংলাদেশের ভিসা পাননি ◈ তামিম ইকবাল, বিসিবি ও কোয়াব ত্রিমুখী সংকটের নেপথ্যে রাজনীতি  ◈ চট্টগ্রামে জুলাইযোদ্ধা হাসনাত আবদুল্লাহর ওপর সশস্ত্র হামলা

প্রকাশিত : ১৪ মে, ২০২৫, ০৪:১৫ দুপুর
আপডেট : ২৯ জুলাই, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ম‌হেদী মিরাজ আইসিসির এপ্রিল মাসের সেরা ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পুরষ্কার পেলেন মেহেদী হাসান মিরাজ। জিতেছেন আইসিসির এপ্রিল মাসের সেরা খেলোয়াড়ের পুরষ্কার। তার সাথে লড়াই হয়েছিলো জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি ও নিউজিল্যান্ডের বেন সিয়ার্সের। -- ডেই‌লি ক্রিকেট

বাংলাদেশিদের মধ্যে এই কীর্তি ছিলো কেবল সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের। এই পুরষ্কার জিতে বেশ উচ্ছ্বসিত টাইগার অলরাউন্ডার। আইসিসির প্রকাশিত প্রতিবেদনে নিজের অনুভূতির কথা জানিয়েছেন।

তিনি বলেন, 'আইসিসির মাস সেরা খেলোয়াড় হওয়াটা অনেক সম্মানের। আইসিসি অ্যাওয়ার্ডস যেকোনো ক্রিকেটারের জন্য সর্বোচ্চ স্বীকৃতি, আর এটি যখন বৈশ্বিক ভোটের মাধ্যমে আসে, তখন তা আরও বিশেষ হয়ে ওঠে।'
'এ ধরনের মুহূর্ত আমাকে আমার পথচলার কথা মনে করিয়ে দেয় — ২০১৬ সালের আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে টুর্নামেন্ট সেরা হওয়াটা আমার ক্যারিয়ারের শুরুতে বিশাল অনুপ্রেরণা ছিল, আর এই পুরস্কারটিও ঠিক ততটাই বিশেষ।'

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ব্যাট হাতে ১১৬ রানের পাশাপাশি বল হাতে মিরাজ নিয়েছেন ১৬ উইকেট। সিলেট টেস্টে দুই ইনিংসেই নিয়েছেন ৫ উইকেট করে।

চট্টগ্রাম টেস্টে ব্যাট হাতে সেঞ্চুরির সাথে বল হাতে দ্বিতীয় ইনিংসে নেন ৫ উইকেট। তার এমন পারফরম্যান্সেই সিলেটে হারা বাংলাদেশ চট্টগ্রামে ঘুরে দাঁড়িয়ে দাপুটে জয় তুলে নেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়