শিরোনাম
◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি ◈ বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও ◈ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান ◈ তুরস্ক ভিসা এখন ঢাকায়: কোথায়, কখন, কত ফি—সব তথ্য এক নজরে ◈ জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ জিতলে সংস্কার, ‘না’ জিতলে কী হবে? ◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড

প্রকাশিত : ৩০ জুন, ২০১৯, ০৭:৪০ সকাল
আপডেট : ৩০ জুন, ২০১৯, ০৭:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যশোরের শাহীনকে ঢাকা আনা হয়েছে, চিকিৎসা চলছে ঢামেক হাসপাতালে

আহমেদ শাহেদ : যশোরে ছিনতাইকারিদের হামলায় গুরুতর আহত কিশোরটি মারা গেছে বলে খবর ছড়ালেও সে বেঁচে আছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা আনা হয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলছে। প্রচুর রক্ত দরকার ছিলো, তা যোগাড় হওয়ার পর রাত একটার দিকে চিকিৎসকরা তার অস্ত্রোপচারের জন্য প্রস্তুতি নেন।

ফেসবুকে শাহীনের জন্য সমবেদনা জানানোর পাশাপাশি তাকে সাহায্য করার আহ্বান জানিয়েছেন অনেকেই। ঢাকা মেডিক্যালে চিকিৎসার কোনো কমতি না হলেও শাহীনের জন্য কিছু টাকা দরকার। ছোট্ট শাহীন ব্যাটারিচালিত রিকশা চালিয়ে সংসারের ঘানি টানতো। ২৫ হাজার টাকা দামের রিকশাটি লুটে নেয়ার উদ্দেশ্যেই ছিনতাইকারিরা তাকে মারাত্মক জখম করে। মাথার আঘাতটা খুব ঝুঁকিপূর্ণ বলে চিকিৎসকরা জানিয়েছেন। অস্ত্রোপচারের পর ঝুঁকি কেটে যাবে বলে আশা করছেন তারা। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়