শিরোনাম
◈ সৌদি-তুর্কি-পাকিস্তানের জোটে যোগ দেয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থান ‘ইতিবাচক’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ◈ ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বৃটেনে পুলিশ কর্মকর্তাসহ সাতজন নিহত ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ভারত-যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা: বাণিজ্যমন্ত্রী ◈ কলকাতার ৭ বাংলাদেশি নিহত: সেই হোটেল মালিক গ্রেপ্তার ◈ পর্তুগালে একের পর এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু, ১৫ দিনে প্রাণ গেল ৪ জনের ◈ ধানের তুষ পুড়িয়ে গ্যাস উৎপাদন, বিকল্প জ্বালানিতে চলছে বস্ত্রকল! ◈ রশি ছিঁড়ে সাগরে পড়ে আহত চট্টগ্রাম বন্দরের পাইলট, তদন্তে জাহাজের গাফিলতির অভিযোগ; বিদেশি জাহাজ আটক ◈ বাংলাদেশি হিন্দু-শিখ-জৈন শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার আশ্বাস অমিত শাহের ◈ ফিফার শা‌স্তির পর আর্জেন্টিনাকে নি‌য়ে স্পেনের গণমাধ্যমে উসকানিমূলক সংবাদ প্রচার ◈ জাতীয় স্বার্থ নিশ্চিত করেই প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২৮ জুন, ২০১৯, ০৬:২৫ সকাল
আপডেট : ২৮ জুন, ২০১৯, ০৬:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রকাশ্যে দা দিয়ে কোপানো দেখে দিব্যি শুরু করেছি স্বাভাবিক সকাল

রুমা মোদক : পদ্যের বাংলাদেশ বিশ্ব পরিচয় পরীক্ষা আজ, কাব্যের বাংলা দ্বিতীয় পত্র। ছেলের মুখে ঘি মাখা ভাত তুলে দিতে দিতে শেষবার ঝালাই করে দিচ্ছিলাম, সম্বন্ধ ও সম্বোধন পদ, মেয়ের পরীক্ষা দুইটায়। অনেক রাত পর্যন্ত পড়ে ঘুমিয়েছে। কদিনের ক্রমাগত তাপদাহের বাইরে প্রশান্ত বৃষ্টিধারা। দা দিয়ে কোপানো রক্ত রাস্তা থেকে ধুয়ে গেছে বৃষ্টির জলে। ঘর থেকে বের হওয়া নিত্য চোখে পড়বে না কালকের ভয়াবহতার কোনো চিহ্ন। মেয়েটা হঠাৎ চিৎকার করে ডাকে, মা, মা। আমি দৌড়ে যাই। ওর পোষা বেড়ালটা চোখে কি করে যেন ব্যথা পেয়েছে। হেক্সিসল দিয়ে মুছে নেভানল পাউডার লাগিয়ে দিচ্ছে, আর বকছে বেড়ালটাকে, কোথায় গিয়ে ব্যথা পেয়ে আসো! মেয়েটার চোখে-মুখে রাত জাগা ক্লান্তি। প্রায়ই গাছতলা থেকে ড্রেন থেকে দু-চার দিনের বেড়াল বাচ্চা কুড়িয়ে নিয়ে আসে। বারান্দায় নিজের জামা-কাপড় দিয়ে বিছানা করে। বাটিতে করে দুধ রেখে আসে সামনে। দু-চারদিন খেয়ে একটু সবল হলে বাচ্চাগুলো কোথায় চলে যায়। কোনো কোনোটা থেকেও যায়।

আমি মাসখানেক পরে একে ওকে ডেকে দিয়ে দিই। ভাড়া বাসায় কয়টা বেড়াল আমি রাখতে পারি? কারা যেন কোথায় কয়টা বেড়াল বাচ্চা পুড়িয়ে মেরেছে! খবরটা জানলে আমার মেয়েটা অসুস্থ হয়ে পড়বে। এই যে প্রতিবেশী তাবরেজকে পিটিয়ে মারা হলো, আসিফাকে মন্দিরে আটকে রেখে ধর্ষণের পর হত্যা করা হলো, সিলেটে রোজার কারণে শবদাহ করতে দিলো না, ভেঙে গুঁড়িয়ে দিলো হিন্দু হোটেল...। ট্রাম্প ঘোষণা দিয়েছে ইরানের সঙ্গে যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না, কতো স্বাভাবিক এই মানুষ হত্যার খেলা। বরফের দেশে সামার উদ্যাপন। আমরা দিব্যি সুস্থ আছি। প্রকাশ্যে দা কোপানো দেখে দিব্যি শুরু করেছি স্বাভাবিক সকাল। না এ মোটেই আমাদের দোষ নয়। প্রতারণার বিপরীতে পৃথিবীতে প্রেমও আছে নিশ্চয়ই। কিন্তু প্রেমের জন্য খুনি হতে পারার অনিয়ন্ত্রিত ঘাতক আবেগকে প্রশ্রয় দিতে পারি, অথচ অন্যায় প্রতিরোধে রুখে দাঁড়ানোর বেলায় নিজের অক্ষত ঘাড়ে হাত বোলাই... ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়