শিরোনাম
◈ রোহিঙ্গারা ‘বাঙালি’ নয়, মিয়ানমারকে সাফ জানাল বাংলাদেশ ◈ শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেলের কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী ◈ দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক ◈ পর্যায়ক্রমে সব মহাসড়কে ‘অটো ফাইন সিস্টেম’ চালুর ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ রাজস্ব ব্যবস্থায় সংস্কার: ঋণ নয়, নিজস্ব অর্থায়নে এগোতে চায় সরকার: অর্থমন্ত্রী ◈ সংবিধানের ৭০ অনুচ্ছেদ ও রাষ্ট্রপতি নির্বাচনের তফসিলের বৈধতা নিয়ে রিট খারিজ ◈ অর্থনৈতিক সাফল্যের এশিয়ার যে শহর এখন ‘যৌন পর্যটনের নতুন কেন্দ্রে’, বাড়ছে ভিড় ◈ দুই দল টেস্ট বিশ্বকাপের ফাইনালে ওঠার দৌড়ে ছিটকে গেলো, বাকি সাত দলের কার সামনে কী অঙ্ক   ◈ নিউইয়র্কে বিএনপির বিক্ষোভের মুখে সভাস্থল ছাড়লেন শামীম ওসমান (ভিডিও) ◈ বাংলাদেশ থেকে ১০০০ ট্যাক্সিচালক নিবে দুবাই, মানতে হবে যেসব শর্ত

প্রকাশিত : ২৬ জুন, ২০১৯, ০৮:১১ সকাল
আপডেট : ২৬ জুন, ২০১৯, ০৮:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ১৭

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১৭ জন দগ্ধ হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে পটিয়া পৌরসভার ডাকবাংলো মোড়ে এই দুর্ঘটনা ঘটেছে।আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এদের মধ্যে ৩ শিশুর অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ জানায়, চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশফেরত যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়ায় যাচ্ছিলো।  পটিয়ার ডাকবাংলো মোড়ে মাইক্রোবাসটিকে পেছন থেকে একটি বাস ধাক্কা দিলে এর গ্যাস সিলিন্ডার ফুটো হয়ে যায়। এ সময় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি ইটের স্তূপে গিয়ে পড়লে এর সিলিন্ডার বিস্ফোরিত হয়।

ফায়ার সার্ভিসের টিম স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে। পরে দগ্ধ অবস্থায় ১৭ জনকে রাত পৌনে ১২টার দিকে হাসপাতালে নেয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়