শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২৫ জুন, ২০১৯, ০৮:১৭ সকাল
আপডেট : ২৫ জুন, ২০১৯, ০৮:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরিস জনসন প্রকৃত অর্থেই যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার অযোগ্য, সাবেক এক সম্পাদকের মন্তব্য

সান্দ্রা নন্দিনী : বরিস জনসনকে যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মানতে নারাজ তার সাবেক বস ম্যাক্স হ্যাস্টিংস। ১৯৮০ সাল থেকে বরিসকে চেনেন ডেইলি টেলিগ্রাফের সাবেক সম্পাদক হ্যাস্টিংস। বরিস সেখানে ব্রাসেলস প্রতিনিধি হিসেবে কাজ করতেন। গার্ডিয়ান
হ্যাস্টিংস বলেন, ‘বরিসকে প্রধানমন্ত্রী হিসেবে আমি কখনই মানতে পারবো না। সরকারি অফিসে কাজ করার কোনও যোগ্যতা তার নেই।

লন্ডনের মেয়র থাকার সময় থেকেই প্রায় ১ দশক সময় ধরে আমি তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছি। খুব উঁচুদরের একজন কৌতুক অভিনেতা হওয়ার যোগ্যতা থাকলেও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে নিতান্তই অযোগ্য তিনি। কেননা, নিজের খ্যাতি কিংবা সম্মান ধরে রাখারমত মানসিক সক্ষমতা তার নেই।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়