শিরোনাম
◈ ১১ জেলায় নতুন ডিসি নিয়োগ ◈ প্রিপেইড মিটারে মাসিক চার্জ থাকছে না: বিদ্যুৎমন্ত্রী ◈ আসন্ন সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি, রাতে জরুরি সংবাদ সম্মেলন ◈ ৫০০ টাকার ভাড়া নিয়ে টানাপোড়েন: চিকিৎসা না পেয়ে নবজাতকের মর্মান্তিক মৃত্যু ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির সামনে থেকে সরিয়ে দিলো যুবদল নেতা নয়নকে, ভিডিও ভাইরাল ◈ আগের নীল পোশাকে ফিরতে যাচ্ছে পুলিশ, নতুন ইউনিফর্মে অসন্তোষ! ◈ ছাত্র আন্দোলনের মামলায় ৬৩% আসামি নির্দোষ: পিবিআইয়ের তদন্তে মিলছে না অভিযোগের প্রমাণ ◈ আচমকা বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী  ◈ ৪ হাজার কোটি টাকার হিট প্রকল্পে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ: প্রকল্প নিয়ে নাখোশ বিশ্বব্যাংক, ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী ◈ এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে মঙ্গলবার সিঙ্গাপুরের বিরু‌দ্ধে লড়‌বে বাংলা‌দেশ

প্রকাশিত : ২৫ জুন, ২০১৯, ০৩:৫০ রাত
আপডেট : ২৫ জুন, ২০১৯, ০৩:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টুইটারে সাকিব প্রশংসায় মুখরিত

নিজস্ব প্রতিবেদক : চলমান বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। একের পর এক রেকর্ড গড়েছেন তিনি। গতকাল আফগানিস্তানের বিরুদ্ধে রেকর্ডময় সাকিব হয় ম্যাচটি। এই ম্যাচে ব্যাটিং বা বোলিং দুই বিভাগেই অসাধারণ খেলে দ্যুতি ছড়িয়েছেন এই অলরাউন্ডার। তাইতো ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে প্রশংসার বন্যায় ভাসছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

রোজ বোলে আফগানদের ৬২ রানে হারানোর ম্যাচে ব্যাট হাতে ৫১ রান করেন। পরে বল হাতে ২৯ রান খরচ করে ৫ উইকেট তুলে নেন সাকিব। ফলে বিশ্বকাপে নিজেদের তৃতীয় জয় পায় টাইগাররা।

ম্যাচ শেষে ভারতের ক্রীড়া বিশ্লেষক আকাশ চোপরা লিখেন, ‘সাকিব বিশ্বকাপটা নিজের করে নিয়েছে। অসাধারণ পারফরম্যান্স।’

নাজিবুল্লাহ জাদরানকে সাকিব আউট করার পর ভারতের আরেক বিশেষজ্ঞ ও জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে লিখেন, ‘নাজিবুল্লাহকে পৃথিবী ৮ নাম্বারে কেন পাঠিয়েছে!’

ব্যাটে-বলে সাকিবের এমন পারফরম্যান্সের পর গৌরব কারলা নামে একজন লিখেন, ‘পরের ম্যাচে সাকিব উইকেটরক্ষক হিসেবে চারটি ক্যাচ ও তিনটি রান আউট করবে। ডাবল সেঞ্চুরিও করবেন।’

এছাড়া টেন্ডুলকার নামের একটি ভেরিফাইড টুইটার পেজ থেকে লেখা হয়, ‘এই বিশ্বকাপে ফ্যান্টাসি ক্রিকেটার হিসেবে সাকিব দেখিয়ে দিচ্ছে।’

আইসিসির বিশ্বকাপ ভেরিফাইড পেইজে কভার পিকচারে সাকিবের ছবি দিয়ে লেখে, ‘এখন এটা কভার পিক’

সাইরাউজার্স হায়দরাবাদ লেখে, ‘রোমাঞ্চকর সাকিব। প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে ৫ উইকেট নিয়েছে সে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়