শিরোনাম
◈ ঢাকাসহ সারা দে‌শে  জ্বালানি পরিস্থিতি আসলে কেমন, সংকট সামলাতে সরকার কী করছে ◈ নিউজিল্যান্ড সিরিজের জন‌্য বাংলা‌দেশ দ‌লের প্রস্তুতি ক্যাম্প শুক্রবার শুরু ◈ জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্র ফেরার পথ তৈরি হয়েছে: মির্জা ফখরুল ◈ ১৮ বছর পর বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ শুরু ◈ ফৌজদারহাটে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে ভয়াবহ আগুন ◈ স্বাধীনতা দিবসে মা-বাবার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ◈ মধ্যপ্রাচ্য সংঘাতে হরমুজে আটকা ২ হাজার জাহাজ ও ২০ হাজার নাবিক ◈ মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ◈ স্বাধীনতা দিবসের শিক্ষায় সবাইকে দেশের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান ◈ ট্রাম্পের প্রস্তাব হাতে পেয়েছে ইরান, ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান

প্রকাশিত : ২৫ জুন, ২০১৯, ০৯:১৭ সকাল
আপডেট : ২৫ জুন, ২০১৯, ০৯:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ বিমান বাহিনীতে যোগ হলো ইউকে সি-১৩০জে এয়ার লিফটার্স

নিউজ ডেস্ক : বাংলাদেশ বিমান বাহিনীকে (বিএএফ) শক্তিশালী করতে যুক্তরাজ্য থেকে ক্রয় করা হয়েছে ''এডিশনাল সারপ্লাস ইউকে সি-১৩০জে'' সামরিক পরিবহন বিমান। ইত্তেফাক

গত বছর ২০১৮ সালের জুলাই মাসে যুক্তরাজ্যের এডিশনাল ''শর্ট-বডিয়েড'' সি-১৩০জে এস সামরিক পরিবহন বিমান ক্রয়ের জন্য বাংলাদেশ-ব্রিটেন সরকারি পর্যায়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।  ওই চুক্তির আওয়তায় বাংলাদেশের কাছে ইতিমধ্যে পরিবহন বিমান দুটি হস্তান্তর করা হয়েছে।

সামরিক বিশেষজ্ঞ প্যাট্রিক অ্যালেন জানিয়েছেন, এডিশনাল ইউকে-সারপ্লাস লকহীড মার্টিন সি-১৩০জে হারকিউলিস পরিবহন বিমান চলতি মাসের ২০ তারিখ বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে যুক্তরাজ্য। আর যুক্তরাজ্যভিত্তিক সামরিক প্রতিরক্ষা বিষয়ক কোম্পানি মার্শাল এরোস্পেস এন্ড ডিফেন্স গ্রুপ (এডিজির) সঙ্গে বাংলাদেশ কর্তৃপক্ষ প্রশিক্ষণ ও লজিস্টিক সাপোর্ট বিষয়ে আরও একটি চুক্তি করেছে।

তবে প্রকৃতপক্ষে কতটি সামরিক পরিবহন বিমান বাংলাদেশ ক্রয় করেছে তা দুই দেশের কোনো পক্ষ থেকেই নিশ্চিত করা হয়নি।ইউকে রয়েল এয়ার ফোর্স (আরএএফ)'র বহরে সি-১৩০জেএস সি-৫ হিসাবে পরিচিত।

এশিয়ার নবম দেশ হচ্ছে বাংলাদেশ যার সামরিক বহরে রয়েল এয়ার ফোর্সের সি-৫ যুক্ত হলো। আপাতত দুইটি এয়ারক্রাফট ক্রয়ের কথা জানা গেলেও প্রকৃত সংখ্যা কতটি তা আপাতত গোপনীয় রাখা হয়েছে বলে বিভিন্ন সামরিক প্রকাশনায় বলা হয়েছে।

 

এএস/ এসবি/ টিই

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়