শিরোনাম
◈ টাকার বিপরীতে কমল ডলার, পাউন্ড ও ইউরোর দাম, আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার ◈ ভারতের আকাশসীমায় চীনা সামরিক বিমানের অনুপ্রবেশ, সিকিমে ২০ মিনিট অবস্থান: নেপথ্যে কী? ◈ জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে ব্যাংক, আবেদন করা যাবে ঘরে বসেই ◈ চীনের গুয়াংজুতে ইনভেস্ট বাংলাদেশের প্রথম বিদেশি কার্যালয় চালু, বাড়বে চীনা বিনিয়োগ ◈ বর্জ্য ব্যবসায় বিল গেটসের হাজার কোটি ডলারের মুনাফা, অথচ ল্যান্ডফিল থেকে ছড়াচ্ছে বিপুল মিথেন দূষণ ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে সুখবর, নভেম্বরেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে বিদ্যুৎ; ডিসেম্বরে ৩০০ মেগাওয়াট উৎপাদনের উদ্বোধন ◈ রমজানের আগেই টিসিবির নতুন ডিলার নিয়োগ, অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহীরা ◈ রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যা, টাকা ছিনতাইয়ের অভিযোগে চালক-সুপারভাইজার আটক ◈ গার্মেন্টস বন্ধ হলে দেশ অস্তিত্ব সংকটে পড়বে ◈ বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেলে মহাসড়ক ছাড়লেন শ্রমিকেরা

প্রকাশিত : ২১ জুন, ২০১৯, ০৫:২০ সকাল
আপডেট : ২১ জুন, ২০১৯, ০৫:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সানি দেওল সংসদ সদস্য পদ হারাতে পারেন

দেবদুলাল মুন্না: ভারতের এবারের লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়ে বিজয়ী হয়েছেন ধর্মেন্দ্রপুত্র সানি দেওল পাঞ্জাবের গুরুদাসপুরে।কিন্তু গত কয়েকদিন থেকে জোরালো গুঞ্জন চলছে সানি দেওল সংসদ সদস্য পদ হারাতে পারেন।

ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, সানি দেওলের বিরুদ্ধে অভিযোগ, তিনি নির্বাচনী প্রচারে অতিরিক্ত খরচ করেছেন। এরই মধ্যে নির্বাচন কমিশন থেকে সানি দেওলকে নোটিশও পাঠানো হয়েছে। নিয়ম অনুযায়ী নির্বাচনের খরচসংক্রান্ত বিধিমালা লঙ্ঘন প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি হিসেবে বিজয়ী প্রার্থীর সদস্য পদ বাতিল করতে পারে নির্বাচন কমিশন।

জানা গেছে, নির্বাচন কমিশন থেকে লোকসভা নির্বাচনে প্রত্যেক প্রার্থীর নির্বাচনী খরচ বাবদ ৭০ লাখ রুপি নির্ধারণ করে দেওয়া হয়। সানি দেওলের বিরুদ্ধে অভিযোগ, নির্বাচনে তিনি ৮৬ লাখ রুপি খরচ করেছেন। নির্বাচন কমিশনের কাছে এ সংক্রান্ত একাধিক অভিযোগ জমা পড়েছে। সানি দেওলকে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশন থেকে পাঠানো নোটিশের জবাব দিতে হবে। পাশাপাশি নির্বাচন কমিশন থেকেও তা তদন্ত করে দেখা হবে। অভিযোগ সত্য হলে সানি দেওল সংসদ সদস্য পদ হারাবেন।

এক্ষেত্রে যিনি দ্বিতীয় স্থানে আছেন, তাঁকেই বিজয়ী ঘোষণা করা হতে পারে। সানি দেওলের নিকটতম প্রার্থী হচ্ছেন, কংগ্রেসের সুনীল জাখর। সুনীল জাখর ৮০ হাজার ভোটের ব্যবধানে হেরেছেন।এর আগে সানি দেওলের বিরুদ্ধে আরও একবার নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ ওঠে। তখন বলা হয়, নির্বাচনের আগে নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া সময়সীমার বাইরে গিয়ে তিনি প্রচারকাজে অংশ নিয়েছেন। তখন সানি দেওলকে এ ব্যাপারে সতর্ক করা হয়েছিল।

  • সর্বশেষ