শিরোনাম
◈ ১৪টি ১২ তলা ভবন নিয়ে নতুন সচিবালয়, থাকছে যেসব সুবিধা ◈ কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দেবে কানাডা ◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল

প্রকাশিত : ২০ জুন, ২০১৯, ০৪:৪০ সকাল
আপডেট : ২০ জুন, ২০১৯, ০৪:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্কিন গোয়েন্দা ড্রোন ভূপাতিত করল ইরান

রাশিদ রিয়াজ : ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী দেশটির দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় প্রদেশ হরমুজগানের আকাশে অনুপ্রবেশকারী একটি মার্কিন গোয়েন্দা ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। আইআরজিসি’র জনসংযোগ বিভাগ বৃহস্পতিবার ভোরে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ড্রোন ভূপাতিত করার কথা স্বীকার করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, প্রদেশের ‘কুহে মোবারক’ এলাকায় যুক্তরাষ্ট্রে তৈরি ‘গ্লোবাল হক’ মডেলের একটি গোয়েন্দা ড্রোন গুলি করে নামানো হয়েছে। কুহে মোবারক এলাকাটি হরমুজগান প্রদেশের মধ্যাঞ্চলীয় ‘জাস্ক’ কাউন্টিতে অবস্থিত। ইরানের আকাশসীমায় অনুপ্রবেশকারী যেকোনো শত্রু বিমান বা ড্রোন গুলি করে নামানোর যে নির্দেশ রয়েছে তা বাস্তবায়ন করা হয়েছে।

এ সম্পর্কে মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সন্ত্রাসী বাহিনী ‘সেন্টকম’র পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে আমিরাতের ফুয়াইজা বন্দর ও সম্প্রতি ওমান ঊপকূলে সৌদি ও জাপানের ট্যাংকারে হামলার ঘটনা ঘটে। এ হামলার জন্যে ইরানকে যুক্তরাষ্ট্র দায়ী করে ভিডিও ফুটেজ ছাড়লেও জাপানের তরফ থেকে তা প্রত্যাখ্যান করে বলা হয় আকাশ থেকে ট্যাংকারে হামলা করা হয়েছে। মস্কো বলেছে, যুক্তরাষ্ট্রের সরবরাহ করা এ ভিডিও ফুটেজ থেকে কিছুই প্রমাণ হয় না। তবে সিএনএন’এর একটি খবরে বলা হয়, ট্যাংকারে হামলার কয়েক ঘন্টা আগে যুক্তরাষ্ট্রের একটি ড্রোনকে লক্ষ্য করে ইরান ক্ষেপণাস্ত্র হামলা করে। ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যচ্যুত হয়ে পানিতে পড়ে যায়। তবে এধরনের কোনো ড্রোন ট্যাংকারে হামলার ফুটেজ সংগ্রহ করেছে কি না যুক্তরাষ্ট্রের তরফ থেকে জানানো হয়নি।

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি জোরদারের কারণে এ অঞ্চলে যখন তীব্র উত্তেজনা বিরাজ করছে তখন ইরানের আকাশসীমায় মার্কিন ড্রোন ভূপাতিত করার খবর এল। এ ছাড়া, মার্কিন সন্ত্রাসী সেনারা এমন সময় ইরানে গোয়েন্দা ড্রোন পাঠাল যখন তাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার ইরানকে আলোচনায় বসার প্রস্তাব দিচ্ছেন। ট্রাম্পের আলোচনার প্রস্তাব পত্রপাঠ নাকচ করে দিয়েছে ইরান।

সম্প্রতি ইরানের পার্লামেন্ট মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনী ‘সেন্টকম’কে ‘সন্ত্রাসী বাহিনী’ অভিহিত করে প্রস্তাব পাস করেছে এবং ওই প্রস্তাবের জের ধরে তেহরান এ অঞ্চলে মোতায়েন সব মার্কিন সেনাকে সন্ত্রাসী সেনা বলে মনে করে।

 

  • সর্বশেষ