শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের সংঘাতে বহু চ্যালেঞ্জে বাংলাদেশের অর্থনীতি ◈ ঈদযাত্রায় নতুন লঞ্চ সার্ভিস চালু হবে কবে, জানালো সরকার ◈ বিদেশে বিনিয়োগ বাড়াচ্ছে বাংলাদেশি কোম্পানি, দেশে বাড়তে পারে বেকারত্ব ◈ শুল্ক বৈষম্যে বেনাপোল ছেড়ে ভোমরা বন্দরে ঝুঁকছেন ব্যবসায়ীরা ◈ মার্চের ১১ দিনেই রেমিট্যান্স এলো ১৯২ কোটি ডলার ◈ নাহিদের আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করলেন বিএনপির কাইয়ুম ◈ ডিসেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ ◈ মুক্তিযোদ্ধাদের দেখানো পথেই হাঁটছে সেনাবাহিনী: সেনাপ্রধান ◈ ২ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দফতর বণ্টন, গেজেট প্রকাশ ◈ ভারতের পতাকা অবমাননা করায় ‌ক্রিকেটার হার্দিক পা‌ন্ডিয়ার বিরুদ্ধে মামলা! 

প্রকাশিত : ১৮ জুন, ২০১৯, ০৭:৩৮ সকাল
আপডেট : ১৮ জুন, ২০১৯, ০৭:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চলতি বিশ্বকাপে সেরা জুটি সাকিব-লিটনের

স্পোর্টস ডেস্ক : গতকাল বিশ্বকাপে নিজেদের পঞ্চম ও রবিন লিগে ২৩তম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৭ উইকেটের বড় জয় তুলে নেয় বাংলাদেশ। টস জিতে ফিল্ডিং নেয় বাংলাদেশ। জয়ের জন্য বাংলাদেশকে ৩২২ রানের লক্ষ্য দেয় উইন্ডিজ।

ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ। দলীয় ৫২ রানের সময় সৌম্য সরকার আউট হলে ক্রিজে আসেন সাকিব আল হাসান। ১৯তম ওভারের শেষ বলে থমাসের বলে মুশফিক আউট হলে মাঠে নামেন লিটন দাস। মুশফিকের আউটের পরে লিটন যখন মাঠে নামেন তখন অপরপ্রান্তে ৩৩ বলে ৪৪ রান নিয়ে ব্যাটিং করছিলেন সাকিব। বাংলাদেশের সংগ্রহ ছিল তখন ১৯ ওভারে ৩ উইকেটে ১৩৩ রান। সেখান থেকে লিটন দাস ও সাকিব ১৮৯ রানের জুটি বেধে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজনীয় ৩২২ রান সংগ্রহ করেন অবিচ্ছিন্ন থেকে।

এটিই দ্বাদশ বিশ্বকাপের সর্বোচ্চ রানের জুটি এখন পর্যন্ত। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ ও স্টিভেন স্মিথের ১৭৩ রানের জুটিই ছিল এই বিশ্বকাপের সেরা জুটি। কিন্তু সাকিব ও লিটন জুটি ছাড়িয়ে গেলেন তাদের। এছাড়া এটি চলতি বিশ্বকাপে চতুর্থ উইকেট জুটিতেও সর্বোচ্চ রান।

এই জুটির ১৮৯ রানের উপর ভর করে বিশ্বকাপে উইন্ডিজকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ক্যারিবিয়দের তোলা ৩২১ রান বাংলাদেশ পেরিয়ে যায় ৫১ বল হাতে রেখে। সাকিব করেছেন ১২৪ রান, লিটন ৯৪। দুজনই ছিলেন অপরাজিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়