শিরোনাম
◈ কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত অন্তত ১২, রেল যোগাযোগ বন্ধ ◈ মহাকাশেও ধাক্কা, নতুন সংকটে যুক্তরাষ্ট্র ◈ রাস্তায় পুলিশ সার্জেন্টের সঙ্গে কোলাকুলি, প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী ◈ ঈদের পর বড় তিন চ্যালেঞ্জের সামনে নতুন সরকার ◈ ঐক্যবদ্ধভাবে প্রিয় দেশকে এগিয়ে নিতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নতুন করে ইসরায়েলে মিসাইল ছুড়েছে ইরান ◈ যুদ্ধ, ভিসা জটিলতা ও ফ্লাইট বাতিল—তিন দিকের চাপে শ্রমবাজার ◈ বিশ্ব পানি দিবস আজ: নিরাপদ পানি পাচ্ছে না দেশের প্রায় ১০ কোটি মানুষ ◈ বিশাল সিঙ্কহোলের দাপটে আতঙ্কে তুরস্কের কৃষকরা, বিপর্যস্ত কৃষিজমি, ঘরবাড়ি তলিয়ে যাওয়ার ভয় ◈ প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাযায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

প্রকাশিত : ১৮ জুন, ২০১৯, ০৮:৫১ সকাল
আপডেট : ১৮ জুন, ২০১৯, ০৮:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের জয়ে তারকা নারী ক্রিকেটারের হৃদয়ছোয়া টুইট

ডেস্ক রিপোর্ট  : বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। টনটনে টসে হেরে আগে ব্যাটিং করা ওয়েস্ট ইন্ডিজের ছুড়ে দেওয়া ৩২২ রানের টার্গেট ৩ উইকেট হারিয়ে টপকে গেছে টাইগাররা।

বিশ্বকাপ শুরুর আগেই তার শরীরী ভাষা জানান দিচ্ছিলো এবার হতে পারে বিশেষ কিছু। যা তিনি জানিয়েছেন বিশ্বকাপে নিজের ও দলের লক্ষ্যের কথা বলতে গিয়েও। আর বিশেষ কিছু করার দায়িত্বটাও নিজের কাঁধে তুলে নিয়েছেন বাংলাদেশ দলের সহ-অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেও পারেননি দলকে জেতাতে। আজ (সোমবার) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও করলেন সেঞ্চুরি। ম্যাচের নিয়ন্ত্রণটাও রেখেছেন নিজের হাতেই। সাকিবের ‘ব্যাক টু ব্যাক’ সেঞ্চুরিতে ভর করে জয়ের পথে একটু একটু করে জয়ের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

ইনিংসের ৩৪তম ওভারের শেষ বলে বাউন্ডারি মেরে টানা দ্বিতীয় সেঞ্চুরিটি পূরণ করেন সাকিব। তার আগে ২০১৫ সালের বিশ্বকাপে টানা দুই ম্যাচে সেঞ্চুরি করেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। আজ দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এ কীর্তি গড়লেন সাকিব।

লিটন দাসের ৬৯ বলে ৯৪ ও সাকিব আল হাসানের ৯৯ বলে ১২৪ রানে ভর করে ঐতিহাসিক এই জয় তুলে নেয় বাংলাদেশ।

টাইগারদের এই জয়ে হৃদয়ছোয়া টুইট করেছেন ইংল্যান্ড নারী ক্রিকেট দলের অন্যতম সেরা তারকা ব্যাটসম্যান ড্যানিয়েল ওয়েট। ইংলিশ এই নারী ক্রিকেটার বাংলাদেশের জয়ে ছোট্ট এক টুইট বার্তায় হৃদয় ছুয়েছেন বহু বাঙালির।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়