শিরোনাম
◈ সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাবাহিনী প্রধান ◈ গালফ দেশগুলোর সঙ্গে আকাশ প্রতিরক্ষায় বিলিয়ন ডলারের চুক্তি চূড়ান্ত করল ইউক্রেন ◈ আদালতের সিদ্ধান্ত আসার আ‌গেই ট্রফি নিয়ে প্যারেড সেনেগালের ◈ যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলেও যুদ্ধবিরোধী বিক্ষোভ, চাপে নেতানিয়াহু ◈ হরমুজ প্রণালী দিয়ে পাকিস্তানের ২০ জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান ◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল

প্রকাশিত : ১৮ জুন, ২০১৯, ০৪:৫২ সকাল
আপডেট : ১৮ জুন, ২০১৯, ০৪:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদালতে সাক্ষ্য দিতে গিয়ে মারা গেলেন মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুরসি

আসিফুজ্জামান পৃথিল : মারা গেছেন মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি। আদালতে সাক্ষ্য দিতে গিয়ে জ্ঞান হারিয়ে পরে যান তিনি। এরপরই তার মৃত্যু ঘটে। মিশরের সরকারি টেলিভিশন এই সংবাদ জানিয়েছে। আল জাজিরা, হারেৎজ, মিডলইস্ট আই।

২০১১ সালে মিসরে আরব বসন্তের সুত্রপাত হলে এর ফায়দা নিয়ে ২০১২ সালের জুনে ক্ষমতায় বসেন মুসলিম ব্রাদারহুডের নেতা মোহাম্মদ মুরসি। এর পরের বছরের ৩ জুলাই এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করে গ্রেফতার করা হয়। মিসরের সরকারি পত্রিকা আল-আহরাম জানায়, কায়রোর একটি আদালতে বিচার চলাকালে অজ্ঞান হয়ে পরেন ৬৭ বছর বয়সী মুরসি। সেসময় তিনি কোমায় চলে যান। এরপর তাকে একটি অজানা হাসপাতালে নিলে জানা যায়, তার মৃত্যু হয়েছে। আদালতের চলমান অধিবেসনেই নিজ বক্তব্য প্রকাশের অনুমতি পেয়েছিলেন মুরসি। আদালতের শুনানি শেষ হওয়া মাত্রই সাবেক প্রেসিডেন্ট মাথা ঘুরে অজ্ঞান হয়ে যান বলে আল-আহরাম জানায়।

২০১৮ সালের মার্চে ব্রিটিশ রাজনীতিবীদ আর আইনজীবিদের একটি জানিয়েছিলো মুরসির কারাগারের পরিবেশ দুর্বল ও অস্বাস্থ্যকর। তারা জানিয়েছিলেন এই নোংরা পরিবেশে তার দ্রুত মৃত্যু হতে পারে। মুরসির পরিবারের অনুরোধে আসা সেই প্যানেল বলেছিলো, কারাগারে তিনি চিকিৎসা সেবা পাচ্ছেন না। তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই। এবং তার যকৃতের অবস্থাও ভালো নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়