শিরোনাম
◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়? ◈ ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন মহানগর এক্সপ্রেস, ওঠা যাবে যেসব স্টেশন থেকে ◈ ওয়ান‌ডে সি‌রি‌জে অ‌স্ট্রেলিয়ার কা‌ছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ নারী দল  ◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভারতের আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের তরুণরা: নেহা বোরা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

প্রকাশিত : ১৬ জুন, ২০১৯, ০৯:০৬ সকাল
আপডেট : ১৬ জুন, ২০১৯, ০৯:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পল্লি বিদ্যুতের প্রিপেইড মিটার বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

মো. রেজাউল করিম রয়েল শ্রীনগর(মুন্সীগঞ্জ) প্রতিনিধি : শ্রীনগরে পল্লি বিদ্যুতের প্রিপেইড মিটার বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। রবিবার সকাল ১০টার দিকে শ্রীনগর সার্কেল অফিসের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। শ্রীনগর উপজেলায় আগামী ১ তারিখের মধ্যে স্থাপনকৃত প্রিপেইড মিটার সরিয়ে না নিলে এবং নতুন কোনো প্রিপেইড মিটার স্থাপন করা হলে বক্তারা বৃহত্তম কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে হুশিয়ারি দেন।

পল্লি বিদ্যুতের এই প্রিপেইড মিটারকে রাক্ষুসে আখ্যা দিয়ে মানববন্ধন ও সমাবেশে আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন দলের নেতাকর্মী ও শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহন করেন। মানববন্ধনে অংশ গ্রহনকারী শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পাটাভোগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ ডালু বলেন, জনগনের স্বার্থ বিবেচনায় সরকারের উচিৎ প্রিপেইড মিটার বন্ধ করে দেওয়া। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মামুন বলেন, আমরা চাই এই প্রিপেইড মিটার বন্ধে শান্তি পূর্ণ সমাধান। আমাদের দাবি মানা না হলে ভবিষ্যতে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।

শ্রীনগর বাজারের একাধিক ব্যবসায়ী জানান, পূর্বে তাদের যে বিদ্যুৎ বিল আসতো প্রিপেইড মিটার স্থাপনের পর তা বেড়ে দ্বিগুনেরও বেশি দাঁড়িয়েছে। এক ক্ষুদ্র ব্যবসায়ী দুঃখ করে বলেন, যা আয় করি তার অর্ধেক যদি বিদ্যুৎ বিলই দিতে হয় তাহলে স্ত্রী-ছেলে-মেয়ে নিয়ে বাচঁবো কী করে। সমাবেশ শেষে আয়োজকরা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন।

শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদুল ইসলাম বলেন, মুন্সীগঞ্জ জেলা মিটিংয়ে আজই জনগুরুত্বপূর্ণ হিসাবে বিষয়টি নিয়ে ব্যপক আলোচনা হয়েছে। জেলা প্রশাসক মুন্সীগঞ্জ পল্লি বিদ্যুতকে বিষয়টি গুরুত্বসহকারে দেখার নির্দেশ দিয়েছেন। সম্পাদনা : মিঠুন রাকসাম

  • সর্বশেষ