শিরোনাম
◈ হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ডোনাল্ড ট্রাম্প ◈ ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে অতিরিক্ত সচিব মনিরুজ্জামান ◈ সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব ◈ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে ◈ মধ্যরাতে ঢাবি ভিসি চত্বরের সামনে রিকশা থেকে নামিয়ে ছাত্রলীগ করার অভিযোগে শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি ◈ যুক্তরাষ্ট্রের ২৪৫ কোটি টাকার বিনিয়োগ নিচ্ছে ইসলামী ব্যাংক ◈ বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ◈ মধ‌্যপ্রা‌চ্যে যুদ্ধের ম‌ধ্যেই  সৌদি আরব, কাতার ও পা‌কিস্তান থে‌কে অস্ত্র কিনছে ভারত ◈ ওসমান হাদি হত্যায় জড়িত গ্রেফতার দুজনকে দেশে ফেরানো প্রসঙ্গে যা বললেন আইজিপি

প্রকাশিত : ১২ জুন, ২০১৯, ০৯:৩৫ সকাল
আপডেট : ১২ জুন, ২০১৯, ০৯:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভূমধ্যসাগরে হাজারো অভিবাসী উদ্ধারের ‘অপরাধে’ ইতালিতে জার্মান নারী নাবিকের ২০ বছরের জেল

আসিফুজ্জামান পৃথিল : অবৈধভাবে অভিবাসী পাচারের অভিযোগে ইতালিতে বিচার চলছে এক জার্মান বোট ক্যাপ্টেনের। এই নারী নাবিকের ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। তবে তার দাবি তিনি পাচার নয়, বরং অভিবাসীদের উদ্ধার করে প্রাণ বাঁচিয়েছেন। ডেইলি মেইল।

২০১৭ সালে পিয়া ক্লেম্পকে অবৈধ অভিবাসনে সহায়তার দায়ে আটক করা হয়। সে সময় আটক করা হয় তার নৌযানও। তবে পিয়া বলছেন, তিনি যা করেছেন তা মানবতা থেকেই করেছেন। পিয়া ক্লেম্প স্বীকার করে নিয়েছেন, তিনি হাজারো উদ্ধার অভিযান পরিচালনা করেছেন।

তবে ইতালিয়ান কর্তৃপক্ষ বলছে, পিয়ার সঙ্গে মানব চোরাচালানকারীদের যোগাসোজগ ছিলো। তিনি রন্দেভু পয়েন্ট থেকে অভিবাসীদের সংগ্রহ করে উদ্ধারের নাটক করতেন। গোয়েন্দা কর্মকর্তাদের তোলা ছবিতে দেখা যায়, চোরাচালানকারিদের নৌকা পিয়ার নৌযানকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে। তবে তার দাবি ছবিগুলো লিবিয়ান উপকূলে নয়, মাল্টায় তোলা। উগ্র ডানপন্থী স্বরাষ্ট্র মন্ত্রী মাতেও সালভিনির প্রভাবে প্রভাবিত ইতালি পিয়া ক্লেম্পকে তাদের উপকূলে নিষিদ্ধ করারও পরিকল্পনা করছে।

২০১৭ সালে পিয়াকে আটকের পর ছেড়ে দেওয়া হয়। কিন্তু তার নৌযান লুভেন্তাকে জব্দ করে রেখেছে কর্তৃপক্ষ। এরপর থেকে পিয়ার বিরুদ্ধে তদন্ত চলছে। সুইজারল্যান্ডের সংবাদপত্র বাসলার জেইতাংকে বলেছেন, তার ২০ বছরের সাজা এবং আকাশচুম্বি জরিমানা হতে পারে। সম্পাদনা : ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়