শিরোনাম
◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ১২ জুন, ২০১৯, ০২:৫২ রাত
আপডেট : ১২ জুন, ২০১৯, ০২:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার আদনান সামির টুইটার অ্যাকাউন্টে হ্যাকার হানা!

মুসফিরাহ হাবীব : বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের পর এবার তুরস্কের হ্যাকারদের কবলে পড়লেন সংগীত শিল্পী আদনান সামি। তার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করেছে ‘আইলদিস টিম টার্কিশ সাইবার আর্মি’।

এ গ্রুপটিই সোমবার অমিতাভের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করেছিল। অমিতাভের অ্যাকাউন্টের মতো একই কায়দায়ই হ্যাকাররা আদনানের একাউন্টেও প্রোফাইল ছবি সরিয়ে সেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ছবি সেঁটে দিয়েছে। পাকিস্তানি ও তুর্কি জাতীয় পতাকার ছবির সঙ্গে পোস্ট করা হয়েছে একই ক্যাপশন, “আইলদিস টিম লাভ পাকিস্তান।”

একসময়ের পাকিস্তানের বাসিন্দা আদনান সামি গত ২০১৫ সালে ভারতের নাগরিকত্ব পান। মঙ্গলবার বিকেল নাগাদ গণমাধ্যমকে আদনান জানান তার টুইটার হ্যাক হওয়ার কথা।

এর আগে অমিতাভ ছাড়াও শাহিদ কাপুর এবং অনুপম খেরের টুইটার অ্যাকাউন্ট হ্যাকের নেপথ্যেও ছিল এই ‘আইলদিজ টিম’। আদনান সামি তার একাউন্ট হ্যাক হওয়ার পরই মুম্বাই পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন।

তবে বারবার তুরস্কের এ একই হ্যাকার গ্রুপ থেকে ভারতীয় তারকাদের টুইটার হ্যাক হয়ে যাওয়ায় বেশ চিন্তায় পড়েছে বলি মহলের একাংশ। এই হ্যাকার গ্রুপের নজরে আরও কয়েকজন বলি তারকার থাকার আশঙ্কা রয়েছে।

  • সর্বশেষ