শিরোনাম
◈ মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ ◈ চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় কারাগারে ◈ তারেক রহমানকে ট্রাম্পের চিঠি: শিগগিরই বৈঠকের আশাবাদ, বোয়িং কেনায় ধন্যবাদ ◈ ঢাকার রাস্তায় লক্কড়-ঝক্কড় গাড়ি চলতে দেওয়া হবে না: ট্রাফিক প্রধান ◈ মে‌সি ছাড়া পরবর্তী কোপা আমেরিকা ও বিশ্বকাপ আগের মতো হবে না: কোচ হোসে মরিনিও ◈ শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটির ক্ষমতা নয়, এনটিআরসিএর সিদ্ধান্তই বহাল ◈ কাতারের এলএনজি সরবরাহে ফের অনিশ্চয়তা, বিপাকে বাংলাদেশসহ তিন দেশ ◈ চার শর্ত পূরণ না হলে কোনো প্রকল্প অনুমোদন নয়: অর্থমন্ত্রী ◈ ইংল‌্যা‌ন্ডে টেস্ট সিরিজের মাঝেই একসঙ্গে সাত ক্রিকেটার বাড়ি পাঠিয়ে দিলো পাকিস্তান, ছাঁটাই দুই কোচও ◈ মেসির অবসর নিয়ে ক্রিশ্চিয়া‌নো রোনালদো বল‌লেন, আর্জেন্টিনার তাকে প্রয়োজন

প্রকাশিত : ১২ জুন, ২০১৯, ১২:৩৮ দুপুর
আপডেট : ১২ জুন, ২০১৯, ১২:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলে কঠিন সমীকরণের মুখে পড়বে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : আজ বিশ্বকাপের ১৬তম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি শ্রীলঙ্কা । কিন্তু বৃষ্টির কারণে এখনো টসও হয়নি। যদি আজকের ম্যাচে একটি বলও মাঠে না গড়ায় প্রতিটি দল এক পয়েন্ট ভাগ করে নিতে হবে। তাতে সেমিফাইনালের দৌড়ে কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে বাংলাদেশকে।

মঙ্গলবারের ম্যাচ বৃষ্টিতে বাতিল হলে বাংলাদেশের জন্য বাকি ম্যাচগুলো হয়ে যাবে নক আউটের সমান। হাতে থাকা ৫ ম্যাচের মধ্যে অন্তত ৪টিতে জিততে হবে তাদের। তা না হলে সেমিফাইনাল খেলার স্বপ্ন শেষ হয়ে যাবে মাশরাফি বাহিনীর। এছাড়া চোখ রাখতে হবে বাকি দলগুলোর ম্যাচের ফলাফলের উপরেও। নেট রান রেটও অনেক বড় ভ‚মিকা পালন করবে এখানে।

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পর ৫দিনের বিরতি পাবে বাংলাদেশ দল। ১৭ তারিখ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়বে টাইগাররা। এরপর ২০ জুন অস্ট্রেলিয়া, ২৪ জুন আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের দলটি। এছাড়া ২ জুলাই ভারতের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। আর গ্রæপ পর্বের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৫ই জুলাই লড়বেন মাশরাফি-সাকিবরা।

এদিকে এখন পর্যন্ত বিশ্বকাপে মাত্র ১টি ম্যাচে জিতেছে বাংলাদেশ দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের পর ইংল্যান্ডের এবং নিউজিল্যান্ডের কাছে হেরে ব্যাকফুটে রয়েছে টাইগাররা। ২ পয়েন্ট নিয়ে টেবিলের ৮ নম্বর স্থানে আছে মাশরাফি বিন মর্তুজার দল।

  • সর্বশেষ