শিরোনাম
◈ একসময় চারদিকে আওয়ামী লীগের সমর্থক দেখা গেলেও এখন পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে: সাকিব আল হাসান ◈ বাংলাদেশের 'হিন্দুদের অবস্থা' দেখিয়ে পশ্চিমবঙ্গে আরএসএস যেভাবে প্রচারণা চালিয়েছে ◈ ১১০ সিসির ওপরে মোটরসাইকেলে বাড়তি কর, অটোরিকশাও আসছে আয়করের আওতায়, বছরে রাজস্ব আসতে পারে ১৫২০ কোটি টাকা ◈ এবার শিক্ষকদের জন্য যে সতর্ক বার্তা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ◈ স্মার্ট আইডিয়াই বিশ্ব শাসন করছে, সময়োপযোগী শিক্ষা ছাড়া বেকারত্ব কমানো সম্ভব নয়: তারেক রহমান ◈ রাজশাহীতে যুবককে গাছে বেঁধে লাঠিপেটা, তোলপাড় সামাজিক মাধ্যমে ◈ ৭১৭টি রাষ্ট্রীয় মদের দোকান বন্ধের নির্দেশ থালাপতি বিজয়ের ◈ হামের ভয়াবহতার মধ্যে ভয় দেখাচ্ছে ডেঙ্গু! ◈ কুমিল্লায় বারান্দার গ্রিলে ঝুলন্ত যুবকের ভিডিও ভাইরাল, পরে মিলল ভিন্ন তথ্য ◈ স্পেন বিশ্বকাপের আগে স্বস্তির খবর পে‌লো

প্রকাশিত : ০১ জুন, ২০১৯, ০৫:২৯ সকাল
আপডেট : ০১ জুন, ২০১৯, ০৫:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টুইটে ভাসছেন সুষমা স্বরাজ

মৌরী সিদ্দিকা : ভারতের বিগত সরকারের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে ধন্যবাদ ও বিদায়ী শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন টুইটার ব্যবহারকারীরা।

সুষমা স্বরাজ শারীরিক অসুস্থতার কারণেই এবার লোকসভা নির্বাচনে লড়েননি।

৬৭ বছরের সুষমা পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন দেশের বাইরে গিয়ে বিপদে পড়া যে কোনও ব্যক্তিকে দ্রুত সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। টুইটারে তার কাছে সাহায্য চাইলেই সাড়া দিয়েছেন তিনি। এমনকী ব্যঙ্গ বা মজা করে টুইট করলেও সাড়া দিয়েছেন তিনি। বৃহস্পতিবার শপথগ্রহণ অনুষ্ঠানে দর্শকাসনে বসে শপথ নেয়া দেখলেন সুষমা। অনুষ্ঠান শেষ হওয়ার ঘণ্টাখানেক পরে তিনি দ্বিতীয় পর্যায়ে মোদীর নতুন সরকারের সমৃদ্ধি ও সাফল্য কামনা করে টুইট করেন। এনডিটিভি

হিন্দিতে করা ওই টুইটে সুষমা লেখেন, ‘প্রধানমন্ত্রীজি, ব্যক্তিগত পর্যায়ে অনেক সম্মান দিয়েছেন আমাকে। আমি আপনার কাছে কৃতজ্ঞ।

বিজেপি থেকে শিবসেনায় আসা প্রিয়ঙ্কা চতুর্বেদীও আবেগঘন টুইট করেন সুষমার উদ্দেশ্যে ‘দেশ আপনাকে মন্ত্রিসভায় মিস করবে। আপনি এমন একটি মন্ত্রকের মধ্যে আবেগ ও মূল্যবোধ নিয়ে এসেছিলেন যাকে সব সময়ই খুব আবেগহীন মনে হত।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়