শিরোনাম
◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম ◈ দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব ◈ পাকিস্তান ৯ মার্চ বাংলা‌দেশ সফ‌রে আস‌ছে, খেল‌বে টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ ◈ শ্রীলঙ্কার অনুরোধে বিশ্বকা‌পে ভারতের স‌ঙ্গে খেলতে পারে পাকিস্তান ◈ জনগণের টাকা লুটকারীদের শান্তিতে থাকতে দেওয়া হবে না: জামায়াত আমির ◈ বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম দিয়ে নয়: তারেক রহমান ◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা

প্রকাশিত : ৩১ মে, ২০১৯, ১০:১৭ দুপুর
আপডেট : ৩১ মে, ২০১৯, ১০:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আল-জাজিরার অফিস বন্ধ করে দিলো সুদানের সামরিক কাউন্সিল

আব্দুর রাজ্জাক : সুদানে বৃহস্পতিবারও সামরিক বাহিনীর সদর দফতরের সামনে জড়ো হয়েছে হাজারো বিক্ষোভকারী। সামরিক কাউন্সিলকে ক্ষমতা ছেড়ে দেয়ার আহŸান জানিয়ে যখন তুমুল আন্দোলন অব্যাহত রয়েছে তখনই দেশটির রাজধানী খার্তুমে অবস্থিত আল-জাজিরা টিভি চ্যানেলের অফিস বন্ধ করে দেয়া হলো। ইয়ন, রয়টার্স

আল-জাজিরা জানায়, সুদানের সামরিক কাউন্সিল চ্যানেলটির ব্যুরো অফিস বন্ধ করে দিয়েছে। এবং তৎক্ষণাৎ আল-জাজিরার সাংবাদিকদের দেশটিতে রিপোর্টিং করা থেকেও নিষিদ্ধ করা হয়েছে। তবে এর জন্য সামরিক কাউন্সিল কোনো কারণ উল্লেখ করেনি।

ব্যুরো পরিচালক আল-মুসাল্লামি আল-কাবাশি বলেন, ‘সামরিক কাউন্সিল চ্যানেলটি বন্ধে হঠাৎ করেই তাদের সিদ্ধান্তের কথা জানায়। এবং তারা আল-জাজিরার লাইসেন্সও প্রত্যাহার করে নেয়। এতে সামরিক কাউন্সিল দেশটিতে আসলে কী হচ্ছে তার তথ্য পাওয়া থেকে মানুষকে বঞ্চিত করেছে। এটি গণমাধ্যমের স্বাধীনতা, মুক্ত সাংবাদিকতার ওপর স্পষ্ট আঘাত।’

গত এপ্রিলে সুদানে প্রায় ৩ দশকের প্রেসিডেন্ট ওমর আল-বশির ক্ষমতাচ্যুত হওয়ার পরও আন্দোন অব্যাহত রাখে গণতন্ত্রকামীরা। বেসামরিক সরকার প্রতিষ্ঠার দাবিতে একটি গণতান্ত্রিক নির্বাচন আয়োজনে অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা নিয়ে আলোচনা চলছে বিক্ষোভকারী ও সামরিক কাউন্সিলের মধ্যে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়