শিরোনাম
◈ বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ◈ ধ্বংসস্তূপে পরিণত টুঙ্গিপাড়া থানা, গোপালগঞ্জে বন্ধ নাগরিক সেবা ও রেল চলাচল ◈ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ৮১ শতাংশ কাজ শেষ, পুরোপুরি চালু কবে? ◈ ১০ জেলার নিয়ন্ত্রণ নিতে চায় আ.লীগ, কর্মসূচি ঠেকাতে কঠোর পুলিশ ◈ বাংলাদেশ নিয়ে বেফাঁস মন্তব্যে বিতর্ক, হঠাৎ সুর বদল বিজেপির; নেতাদের সংযত থাকার নির্দেশ ◈ অনাকাঙ্ক্ষিত ঘটনায় গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা ক্ষতিগ্রস্ত, ব্যাহত হতে পারে কৃষিঋণ বিতরণ ◈ খোলাবাজারে ডলারের দাম ১৩০ টাকা ছাড়াল, সংকটে নগদ সরবরাহ ◈ মাতাল হয়ে বিমানে নারী কেবিন ক্রুকে যৌন হয়রানি, সিঙ্গাপুরে বাংলাদেশি যুবকের কারাদণ্ড ◈ শ্রমিকদের উৎপাদনশীলতা বাড়লে শিল্পপ্রতিষ্ঠানের আয়ও বাড়বে, শনিবার থেকে সব কলকারখানা চালুর প্রত্যাশা শ্রমমন্ত্রীর ◈ পার্শ্ববর্তী দেশের উসকানিতে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী

প্রকাশিত : ৩১ মে, ২০১৯, ০৮:৫৭ সকাল
আপডেট : ৩১ মে, ২০১৯, ০৮:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কমলাপুরে রেলের মনগড়া স্লিপ দিয়ে টাকা নিচ্ছেন টিকিট কালেক্টররা

এইচ এম জামাল: ঈদে ট্রেনে বাড়ি ফেরা মানুষ কমলাপুর রেলস্টেশনে হয়রানির শিকার হচ্ছেন। যেসব যাত্রী টিকিট পাননি তাদের নির্ধারিত গন্তব্যে পৌঁছে দেয়ার নামে টাকা আদায় করছেন রেলওয়ের টিকিট কালেক্টটররা। বাংলা নিউজ

শুক্রবার রেলওয়ের ঈদ সেবা শুরু হয়েছে। সেই সুযোগ কাজে লাগিয়ে অবৈধ বাণিজ্য করছেন টিকিট কালেক্টররা। সকালে কমলাপুর রেলস্টেশনে গিয়ে দেখা যায়, মনগড়া স্লিপ দিয়ে অনেক যাত্রীর কাছ থেকে টাকা নিচ্ছেন তারা। ফারুক নামে এক যাত্রী জয়দেবপুর যাবেন, তার কাছ থেকে ১০০ টাকা নিয়েছেন এক টিকিট কালেক্টর। এভাবে বিভিন্ন গন্তব্যের যাত্রীর কাছ থেকে হাজার হাজার টাকা চাঁদাবাজি করছেন টিকিট কালেক্টররা।

টাকা নেয়া এক টিকিট কালেক্টরের পরিচয় জানতে চাইলে তেড়ে আসেন তিনি। জরিমানা করার হুমকিও দেন। পরে সাংবাদিক পরিচয় দেয়ার পর দুঃখ প্রকাশ করে বলেন, প্রথমে সাংবাদিক পরিচয় দিলে এত ঝামেলা হতো না! তবে তিনি নিজের নাম-পরিচয় প্রকাশ করেননি। এ ব্যাপারে স্টেশনের এক কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বিষয়টি দেখবেন বলে জানান।

  • সর্বশেষ